বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

প্রকাশ হলো আদিত্য-শ্রদ্ধার ওকে জানু! (ট্রেলার)

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৮:১৭ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
  • ৮৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগ্রহ জাগানো ফার্স্টলুক পোস্টারের পর বেশিদিন অপেক্ষা করতে হলো না। চলে এল ‘ওকে জানু’র ট্রেলার। কেয়ারফ্রি জীবনযাপনের সিদ্ধান্ত নেওয়া দুই তরুণ-তরুণীর গল্প দেখা যাবে সিনেমাটিতে। তাদের প্রেমে কোনো প্রতিশ্রুতি নেই, কিন্তু সিদ্ধান্ত নেয় একসঙ্গে বসবাসের।

সিনেমাটিতে তারা নামের উচ্চাকাঙ্ক্ষী তরুণীর চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর, যার লক্ষ্য প্যারিসে স্থাপত্যবিদ্যা নিয়ে উচ্চতর পড়াশোনা। বিপরীতে আছেন আদিত্য রায় কাপুর যার ইচ্ছা যুক্তরাষ্ট্রে থিতু হওয়ার।

যতদিন বিদেশযাত্রার লক্ষ্য পূরণ না হয় ততদিন একসঙ্গে থাকবেন তারা। কিন্তু সম্পর্ককে যতটাই লক্ষ্যহীন ভাবা হোক না কেন- শেষ পর্যন্ত তেমনটা থাকে না। তারা কি উচ্চাকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দেবে নাকি যুক্তি দিয়ে পরিস্থিতি বিবেচনা করবেন? এমন উত্তেজনাকর বিপরীতমুখী প্রশ্নের আভাস মিলে ‘ওকে জানু’র ট্রেলারে।

মনি রত্নমের আলোচিত তামিল সিনেমা ‘ওকে কানমানি’র রিমেক হিসেবে নির্মিত হয়েছে ‘ওকে জানু’। পরিচালনা করেছেন সাদ আলী। প্রযোজনায় আছেন মনি রত্নম ও করণ জোহর।

গল্পের পাশাপাশি শ্রদ্ধা-আদিত্য জুটিকে ‘ওকে জানু’র মূল আকর্ষণ ধরা হচ্ছে। এ দুই তারকাকে এর আগে দেখা গেছে হিট সিনেমা ‘আশিকি টু’তে। ‘ওকে জানু’ মুক্তি পাবে ২০১৭ সালের ১৩ জানুয়ারি।

দেখুন ভিডিও….

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

প্রকাশ হলো আদিত্য-শ্রদ্ধার ওকে জানু! (ট্রেলার)

আপডেট সময় : ১১:৫৮:১৭ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬