বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

এভিন লুইসের ব্যাটিং ঝড়ে উড়ে গেল ভারত !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১০:০৬ অপরাহ্ণ, সোমবার, ১০ জুলাই ২০১৭
  • ৭৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ওয়ানডে সিরিজে যেখানে ৫০ ওভারে ২০০ রান করতে গিয়ে খেই হারিয়ে ফেলছিলেন ক্যারিবীয়ানরা, টি-টোযেন্টি সিরিজ শুরু হতেই সেই রানকে মামুলি বানিয়ে ফেললেন তারা। রবিবার দিবাগত রাতে একমাত্র টি-টোয়েন্টিতে ১৯০ রান করেও তাই পাত্তাই পেলেন না বিরাট কোহলিরা। এভিন লুইসের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ৯ বল আর ৯ উইকেটে হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যান গেইলরা।

জ্যামাইকার স্যাবিনা পার্কে টস হেরে প্রথমে ব্যাট করে বিরাট কোহলি, রিশবা প্যান্ট ও ডিনেশ কার্তিকের ত্রিশোর্ধ্ব রানের ওপর ভর করে ৬ উইকেট হারিয়ে ১৯০ রান করেন সফরকারী। সর্বোচ্চ ৪৮ রান করেন দীর্ঘদিন পর দলে ফেরা কার্তিকের ব্যাট থেকে। ৩ ছক্কা এবং ৫ চারে ২৯ বলে এই রান করেন তিনি।

১৯১ রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হন এভিন লুইস। তার চার-ছক্কার কাছে কেবল দর্শক হিসেবে ক্রিজে ছিলেন বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে খেলতে নামা ক্রিস গেইল। একটি ছক্কা ও একটি চারে ১৮ রান করে ফেরেন টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা। তবে ১২ ছক্কা এবং ৬ চারে ৬২ বলে ১২৫ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন লুইস। ২৯ বলে ৩৬ রান তাকে কেবল সঙ্গই দিতে পেরেছেন আরেক মারকুটে ক্যারিবীয়ান মারলন স্যামুয়েলস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

এভিন লুইসের ব্যাটিং ঝড়ে উড়ে গেল ভারত !

আপডেট সময় : ০২:১০:০৬ অপরাহ্ণ, সোমবার, ১০ জুলাই ২০১৭