বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা ক্রিকেটার চেইস !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০১:২৫ অপরাহ্ণ, রবিবার, ৯ জুলাই ২০১৭
  • ৭৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন রোস্টন চেইস। একই সঙ্গে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার, সেরা উদীয়মান ক্রিকেটার ও আঞ্চলিক চার দিনের ক্রিকেটের পুরস্কারও জিতেছেন তিনি।

শুক্রবার রাতে জ্যামাইকায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও খেলোয়াড়দের সংগঠনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বার্বাডোজের অফ স্পিনিং অলরাউন্ডার চেইস পুরস্কৃত করা হয়।

টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক জেসন হোল্ডার জিতেছেন বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কার। বছরের সেরা টি-টোয়েন্টি পুরস্কার জিতেছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

ওয়েস্ট ইন্ডিজের বিপদের সময় বরাবরই চওড়া চেইসের ব্যাট। গত বছর জুলাইয়ে টেস্ট অভিষেকের পর ১০ টেস্টে করেছেন তিনটি করে শতক-অর্ধশতক। গড় ৪৮.৫৩।

তার পঞ্চাশ ছোঁয়া ছয় ইনিংসের চারটিতেই ৭০ রানের নিচে চার উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। মোহাম্মদ আমিরের বল কনুইয়ে আঘাত হানার পর মাঠের বাইরে যেতে হয়েছিল একবার, ব্যাটিংয়ে ফিরে সেবার করেছিলেন লড়াকু অর্ধশতক।

ডোমিনিকায় সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে তার শতকে ম্যাচ প্রায় বাঁচিয়েই ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২৩৯ বলে অপরাজিত ছিলেন ১০১ রানে। কিন্তু মাত্র ৬ বল আগে শ্যানন গ্যাব্রিয়েল আউট হয়ে গেলে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

জ্যামাইকায় ভারতের বিপক্ষে তার ১৩৭ রানের ওপর ভর করে ১০৪ ওভার কাটিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। সেবার ৪৮ রানে ৪ উইকেট হারিয়েছিল স্বাগতিকরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা ক্রিকেটার চেইস !

আপডেট সময় : ০১:০১:২৫ অপরাহ্ণ, রবিবার, ৯ জুলাই ২০১৭