শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

যুক্তরাষ্ট্রে পরমাণু হামলা চালাতে তৈরি উত্তর কোরিয়া !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৭:৫৪ পূর্বাহ্ণ, শনিবার, ৮ জুলাই ২০১৭
  • ৮০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এক টুকরা কেকের মতো সহজেই দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করে দেওয়া যাবে। শুধু তাই নয়, নিজেদের কাছে থাকা মিসাইল দিয়ে একদম যুক্তরাষ্ট্রের কেন্দ্রস্থলে পরমাণু বোমা হামলা চালানো যাবে। নতুন করে ফের এমনটাই হুমকি দিল পিয়ংইয়ংয়।

উত্তর কোরিয়ার নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে আমেরিকা-দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া চালানো হচ্ছে। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই হুমকি দেওয়া হল।

পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ’র এক প্রতিবেদনে সিউলকে তাবেদার ‘সামরিক অপরাধী চক্র’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, এক টুকরা কেকের মতো সহজেই দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করা যাবে। বিবৃতিতে আরও বলা হয়, পিয়ংইয়ং এখন ধ্বংস করে দিতে পারবে মহাসাগরের ওপারে অবস্থিত আমেরিকাকেও। পিয়ংইয়ং দাবি করেছে, আমেরিকার কেন্দ্রস্থলে বড় পরমাণু বোমা হামলা চালানো যাবে।

৪ জুলাই আমেরিকার স্বাধীনতার দিনটিতে উত্তর কোরিয়া প্রথম বারের মতো আইসিবিএম’এর সফল পরীক্ষা করেছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এই পরীক্ষাকে আমেরিকার জন্য উপহার হিসেবে মন্তব্য করেছে। আর এরপরেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিশাল সামরিক মহড়া শুরু করেছে আমেরিকা। আর এরপরেই এই হুমকি দেওয়া হল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

যুক্তরাষ্ট্রে পরমাণু হামলা চালাতে তৈরি উত্তর কোরিয়া !

আপডেট সময় : ১১:২৭:৫৪ পূর্বাহ্ণ, শনিবার, ৮ জুলাই ২০১৭