বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন না ওয়ার্নাররা, শঙ্কায় বাংলাদেশ সফরও !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:২৫:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
  • ৭৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পূর্ব নির্ধারিত দক্ষিণ আফ্রিকা সফর বয়কটের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া ‘এ’ দল। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বেতন-ভাতা সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েসন (এসিএ) । চলতি জুলাই মাসে এ সফর হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এসিএ বলেছে, বেতন-ভাতা সংক্রান্ত বিষয়ে এখনো কোন সুরাহা না হওয়াটা হতাশাজনক। তাই অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা দক্ষিণ আফ্রিকা সফর করবে না। ক্রিকেটার্স অ্যাসোসিয়েসন আরও জানায়, খেলোয়াড়রা ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণে গভীরভাবে হতাশ। কারণ তারা দেশের জন্য খেলতে পারছেন না।

এর আগে গত রোববার অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েসনের (এসিএ) সঙ্গে জরুরি বৈঠক করেন ক্রিকেটাররা। বৈঠক শেষে সাফ জানানো হয়, বোর্ডের সঙ্গে চুক্তি না হলে দক্ষিণ আফ্রিকা সফর বয়কট করবে অস্ট্রেলিয়া ‘এ’ দল। অবশেষে সে পথেই হাঁটল ম্যাক্সওয়েল,ওয়ার্নাররা।

এদিকে শুধু দক্ষিণ আফ্রিকা সফর নয় পরবর্তী বাংলাদেশ ও অ্যাশেজ সিরিজ নিয়েও ভাবতে শুরু করছে ক্রিকেটাররা !

উল্লেখ্য, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রস্তাবিত বেতন কাঠামো প্রত্যাখান করে চুক্তিতে সই করেনি অস্ট্রেলিয়ার ২৩০ পেশাদার ক্রিকেটার। এরপর থেকেই বেকার রয়েছেন তারা। গত ৩০ জুন বেতন চুক্তি নবায়নের শেষ দিন ছিল তাদের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন না ওয়ার্নাররা, শঙ্কায় বাংলাদেশ সফরও !

আপডেট সময় : ০২:২৫:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭