বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

দ্বিতীয় রাউন্ডে ফেদেরার ও জকোভিচ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫২:৪৫ পূর্বাহ্ণ, বুধবার, ৫ জুলাই ২০১৭
  • ৭৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

টেনিসের সবচেয়ে মর্যাদাকর আসর ও ঘাসের কোর্টের গ্র্যান্ডস্ল্যাম উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন রজার ফেদেরার ও নোভাক জকোভিচ।

অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে দ্বিতীয় সেট চলাকালে প্রতিপক্ষ ইউক্রেনের আলেকজান্ডার দোলগোপোলোভ চোট পেলে ওয়াক-ওভার পান সুইস সুপারস্টার ফেদেরার। এর আগে প্রথম সেট ৬-৩ গেমে জেতেন ১৮টি গ্র্যান্ডস্ল্যামের মালিক।

একই ফল পেয়েছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। দ্বিতীয় সেট চলাকালে চোটের কারণে নাম প্রত্যাহার করেন স্লোভাকিয়ার মার্টিন ক্লিজান।

নারী এককে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন অ্যাঞ্জেলিক কারবার, ক্যারোলিন ওজনিয়াকি, ক্যারোলিনা পলিসকোভা ও আগ্নিয়েস্কা রাদওয়ানস্কা।

যুক্তরাষ্ট্রের ইরিনা ফ্যালকোনিকে ৬-৪ ও ৬-৪ সেটে হারান জার্মান তারকা কারবার। আর রাশিয়ার এভগেনিয়া রোদিনাকে ৬-১ ও ৬-৪ গেমে উড়িয়ে দিয়েছেন চেক তারকা পলিসকোভা।

এর আগে শিডিউল বিপর্যয় ও আনফিট খেলোয়াড়দের সুযোগ দেয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে উইম্বলডন কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

দ্বিতীয় রাউন্ডে ফেদেরার ও জকোভিচ !

আপডেট সময় : ১১:৫২:৪৫ পূর্বাহ্ণ, বুধবার, ৫ জুলাই ২০১৭