সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

রক্তনালীর ব্লক রোধে কিছু খাবার !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৩:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭
  • ৮০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রুটিনমাফিক জীবনযাত্রায় আমাদের সুস্থতা নিশ্চিত হয়। অন্যদিকে অস্বাস্থ্যকর জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসে আমরা সহজেই অসুস্থ হয়ে পড়ি। এর ফলে রক্তনালী ব্লক হয়ে পড়াটাও অস্বাভাবিক নয়। এতে হার্টের নানা সমস্যা হতে পারে। কাজেই সময় থাকতেই সচেতন হোন। সুস্থতা নিশ্চিতে এমন কিছু খাবার খান যেগুলো রক্তনালীর ব্লক রোধে কাজ করবে। রক্তনালীর ব্লক রোধে সাত খাবার

আপেল আপেলে পেকটিন নামক এমন এক কার্যকরী উপাদান রয়েছে, যা দেহের খারাপ কোলেস্টেরল কমায়। একইসঙ্গে রক্তনালীতে প্লাক জমার প্রক্রিয়া ধীর করে দেয়। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ১ টি করে আপেল খেলে রক্তনালীর শক্ত হওয়া এবং ব্লক হওয়ার ঝুঁকি প্রায় ৪০% পর্যন্ত কমে যায়।

দারুচিনি দারুচিনিতে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট কার্ডিওভ্যস্কুলার সিস্টেমের সার্বিক উন্নতিতে কাজ করে থাকে। গবেষণা বলছে, প্রতিদিন মাত্র ১ চামচ দারুচিনি গুঁড়ো খেলে দেহের খারাপ কোলেস্টেরল কমে যায়। এতে করে রক্তনালীতে প্লাক জমে ব্লক হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া সহজ হয়।

কমলার রস গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ২ কাপ বিশুদ্ধ কমলার রস পান করলে রক্ত চাপ স্বাভাবিক রাখে। কমলার রসের অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালীর সার্বিক উন্নতিতে কাজ করে। ফলে রক্তনালী ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা পায়।

ব্রুকলি ব্রকলিতে প্রচুর পরিমাণে ভিটামিন কে রয়েছে, যা দেহের ক্যালসিয়ামকে হাড়ের উন্নতিতে কাজে লাগায়। আবার রক্তনালী নষ্ট করার হাত থেকে রক্ষা করে এটি। এছাড়া ব্রকলির ফাইবার উপাদান দেহের কোলেস্টেরল কমায় এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমিয়ে আনে।

তিসিবীজ তিসিবীজে প্রচুর পরিমাণে আলফা লিনোলেনিক অ্যাসিড রয়েছে, যা উচ্চ রক্তচাপ কমায় এবং রক্তনালীর প্রদাহকে দূর করতে সহায়তা করে। একইসঙ্গে রক্তনালীর সুস্থতাও নিশ্চিত করে।

গ্রিন টি সবুজ চা বা গ্রিন টি-তে প্রচুর পরিমাণে ক্যাচেটিন রয়েছে, যা দেহে কোলেস্টেরল শোষণ কমায় এবং হৃদপিণ্ডকে সুস্থ রাখতে বিশেষভাবে সহায়তা করে। প্রতিদিনের চা কফির বদলে গ্রিন টি পান করলে দেহের সুস্থতা নিশ্চিত হয়।

তৈলাক্ত মাছ সামুদ্রিক তৈলাক্ত মাছের ওমেগা৩ ফ্যাটি অ্যাসিড দেহের ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে হৃদপিণ্ডকে সুস্থ ও নীরোগ রাখতে বিশেষ ভূমিকা পালন করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি

রক্তনালীর ব্লক রোধে কিছু খাবার !

আপডেট সময় : ০১:০৩:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭