বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

মেক্সিকোকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় পর্তুগাল !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৫:৪৭ অপরাহ্ণ, সোমবার, ৩ জুলাই ২০১৭
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মেক্সিকোকে ২-১ গোলে হারিয়ে ফিফা কনফেডারেশন্স কাপে তৃতীয় স্থান অর্জন করলো পর্তুগাল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা অমীমাংসিত থাকে ১-১ গোলে। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে করা আদ্রিয়ান সিলভার’র গোলে মেক্সিকোকে হারিয়ে কনফেডারেশন্স কাপে তৃতীয় স্থানে অবস্থান করে পর্তুগাল। মস্কোর স্টেডিয়ামে রবিবার ২-১ গোলে জেতে ইউরো চ্যাম্পিয়নরা।

এদিকে মাঠে নেমে আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা শুরু হলেও প্রথমার্ধে কেউই গোল পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে পর্তুগালের ডিফেন্ডার লুইস নেতোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় মেক্সিকো। যোগ করা সময়ের প্রথম মিনিটে রিকার্দো কারেসমার ক্রস থেকে পেপে গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যান। অতিরিক্ত সময়ে হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পায় রোনাল্ডোবিহীন পর্তুগাল। ১০৪ মিনিটে স্পটকিকে জয়সূচক গোলটি করেন সিলভা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

মেক্সিকোকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় পর্তুগাল !

আপডেট সময় : ১২:০৫:৪৭ অপরাহ্ণ, সোমবার, ৩ জুলাই ২০১৭