বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

ভয়ঙ্কর চিলির সামনে আত্মবিশ্বাসী জার্মানি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:০৬:০৬ অপরাহ্ণ, রবিবার, ২ জুলাই ২০১৭
  • ৭৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

২০১৪ জার্মানি যখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল তখন দলে ছিলেন ফিলিপ লাম, সোয়ানস্টাইগার, মেসুত ওজিল, টমাস মুলারের মতো তারকারা। মাঝের তিন বছরে রাইন দিয়ে বয়ে গেছে অনেক জল। অবসর নিয়েছেন লাম-সোয়ানস্টাইগা। দলে নেই ওজিল-মুলার। ২০১৮ বিশ্বকাপের কথা ভেবে এবারের কনফেডারেশন কাপে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন কোচ জোয়াকিম লো।

একটা আনকোরা দল নিয়েই রাশিয়া এসেছিলেন বিশ্বকাপজয়ী কোচ। এই দল নিয়ে তারা ভালো ফল করতে পারবে কিনা সেটা নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন জার্মান ফুটবল বিশেষজ্ঞরা। কিন্তু মেক্সিকোকে ৪-১ হারিয়ে দল ফাইনালে তাদের সেই দ্বিধা কেটে গেছে। এখন তারাই বলছেন, এই জার্মান দল যদি কনফেডারেশন কাপ না পায় সেটাই হবে সবচেয়ে বড় অঘটন।

অন্যদিকে চিলিও টানা তৃতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা জেতার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। সেমিফাইনালে তারা হারিয়েছে ইউরো চ্যাম্পিয়ন সিআর সেভেনের পর্তুগালকে। শেষ চারের ওই ম্যাচে রোনাল্ডোকে সে’ভাবে দাঁত ফোটাতে দেননি চিলির ডিফেন্ডাররা। দলের দুই পরিচিত মুখ স্যাঞ্চেজ এবং ভিদালও ভালোই ছন্দে রয়েছেন। তাই চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ভয় পাচ্ছেন না তারা।

শনিবার প্র্যাকটিসের পর সেমিফাইনালের নায়ক দলের ক্যাপ্টেন ব্রাভো বলেন, আমরা ভয়-ডরহীন ফুটবল খেলি। তাই নিজেদের প্রতিপক্ষকে নিয়ে ভাবছি না। দেশের জন্য খেলতে এসেছি। আমাদের খেলা দেখে দেশের লোক এটাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

ভয়ঙ্কর চিলির সামনে আত্মবিশ্বাসী জার্মানি !

আপডেট সময় : ০৬:০৬:০৬ অপরাহ্ণ, রবিবার, ২ জুলাই ২০১৭