বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

অশ্বিনদের পোস্টারে ভক্তদের আগুন, বিরাটের হাতে কমোডের ছবি ভাইরাল !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩০:৫৬ অপরাহ্ণ, সোমবার, ১৯ জুন ২০১৭
  • ৭৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

একে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, তার উপর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। গোটা ভারত যখন ধরে নিয়েছিল- টুর্নামেন্টের প্রথম ম্যাচের মতোই হাসতে হাসতে জিতবেন বিরাট কোহলিরা, তখনই ঘটল পুরো উল্টো ঘটনা। ওভালের মাটিতে বিরাট বিপর্যয়।

১৮০ রানে গতবারের চ্যাম্পিয়নদের হারিয়ে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে হারের বদলা নিল পাকিস্তান। কিন্তু ম্যাচ শেষ হতেই ধরা পড়ল অন্য আর এক ছবি। একদিকে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিরাট, জাদেজা ও ভারতীয় খেলোয়াড়দের নিয়ে বিতর্ক। অন্যদিকে, ম্যাচ হেরে যাওয়ায় পুরো ভারত জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ।

ম্যাচ হারের পরেই কানপুরে শুরু হয় বিক্ষোভ। ভারতীয় খেলোয়াড়দের ছবিতে আগুন ধরানো হয়। অনেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন।

এদিকে, উত্তেজনা ছড়াতে পারে এই আশঙ্কায় বিরাট-ধোনিদের বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। তাদের বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তাবাহিনী।

কানপুর, হরিদ্বার হতাশায় টিভি সেট ভাঙচুর করেছে ভারতীয় সমর্থকরা। কাপ হাতছাড়া হয়েছে বিরাটের। মন ভেঙেছে কোটি কোটি ভারতবাসীর। এর মধ্যেই অবশ্য মজা করতে ছাড়ছেন না কেউ কেউ।

চ্যাম্পিয়ন্স ট্রফির বদলে বিরাট হাতে ধরে রয়েছেন কমোডের মতো তৈরি একটি কাপ। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে। টুইটারে এক ব্যক্তি ওই ছবিটি টুইট করেছেন। সঙ্গে লিখেছেন, ভারতের জন্য সবচেয়ে প্রয়োজনীয় কাপটি জিতেছেন বিরাট। এখানেই শেষ নয়, পান্ডের আউট নিয়েও শুরু হয়েছে নানা সমালোচনা। তাকে এবং জাদেজাকে নিয়ে বেশ কিছু ছবিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকী হাসাহাসি হচ্ছে বুমরাহর নো-বল করা নিয়েও।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

অশ্বিনদের পোস্টারে ভক্তদের আগুন, বিরাটের হাতে কমোডের ছবি ভাইরাল !

আপডেট সময় : ১২:৩০:৫৬ অপরাহ্ণ, সোমবার, ১৯ জুন ২০১৭