বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

কর সমস্যার জেরে রিয়াল ছাড়তে চান রোনালদো !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০২:২৩ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭
  • ৭৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

লিওনেল মেসির পর ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠেছে। ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সিআর সেভেন প্রায় এক কোটি ৪৭ লক্ষ ইউরোর কর ফাঁকি দিয়েছেন বলে জানা গেছে। এমনটাই অভিযোগ দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে।

এই নিয়ে শেষ এক বছরে দু’বার রোনালদোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এসেছে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী কর সমস্যায় এতটাই বিব্রত যে, রিয়াল মাদ্রিদ ছাড়ার কথা ভাবছেন তিনি। এমনকী স্পেনেই থাকতে চাইছেন না তিনি।

শুক্রবার স্প্যানিশ পত্রিকা ‘এ বোলা’ প্রথম পাতায় ফলাও করে ছেপেছে রোনালদোর স্পেন ত্যাগের বাসনার কথা। তারা সাফ জানিয়েছে যে, কর ফাঁকির অভিযোগ আসতেই রোনালদো এমন সিদ্ধান্ত নিতে চলেছেন।

এই পত্রিকা আরও দাবি করেছে যে, রিয়ালের মহাতারকা ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো প্যারেজকেও এই কথা জানিয়েছেন। গত নভেম্বরেই রোনালদো আরও পাঁচ বছরের জন্য রিয়ালের সঙ্গে চুক্তি করেছেন। ২০২১ পর্যন্ত স্যান্টিয়াগো বার্নাব্যুতে থাকার কথা রয়েছে তার।

এই মুহূর্তে কনফেডারেশন কাপে ব্যস্ত রোনালদো। রবিবার মেক্সিকোর বিরুদ্ধে তার পর্তুগালের অভিযান শুরু। তার আগেই রোনালদোর এই খবর রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। এখন শোনা যাচ্ছে যে, সিআর সেভেন পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেই ফিরতে পারেন। এছাড়া প্যারিস সাঁ জাঁতেও তার যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

কর সমস্যার জেরে রিয়াল ছাড়তে চান রোনালদো !

আপডেট সময় : ১১:০২:২৩ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭