বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

‘বাজির ঘোড়া’ হয়ে উঠতে পারেন মাশরাফি !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫৭:৪২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
  • ৭৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে মহাকাব্যিক জয়ের পর আজ এজবাস্টনে মাঠে নামছে মাশরাফি বাহিনী। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের রুখতেই রণ পরিকল্পনা সাজিয়েছেন টাইগার স্কিপার। তবে ভারতের বিপক্ষে মাশরাফি নিজেই হয়ে উঠতে পারেন ‘বাজির ঘোড়া’। কারণ কোহলিদের বিরুদ্ধে বেশক’টি ম্যাচে সুখস্মৃতি আছে ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের’।

ভারতের বিপক্ষে ওয়ানডেতে এ পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারিও মাশরাফি। ১৬ ম্যাচে ২০ উইকেট নিয়ে ভারত-বাংলাদেশ ওয়ানডে দ্বৈরথে তিনিই সেরা।

ওয়ানডেতে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় ২০০৪ সালে ওয়ানডে সিরিজে। ওই ম্যাচে ২ উইকেট নিয়েছিলেন মাশরাফি। তিন বছর পর পোর্ট অব স্পেনে ২০০৭ সালে বিশ্বকাপে প্রথমবারের মতো ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। এ ম্যাচের আগের দিন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও মাশরাফির অন্তরঙ্গ বন্ধু মানজারুল রানা। মোটরসাইকেলে তার সঙ্গে থাকা খুলনার ক্রিকেটার সাজ্জাদুল সেতুও নিহত হন। তাদের প্রতি শোকজ্ঞাপনে ভারতের বিপক্ষে সে ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিল বাংলাদেশ। বন্ধু হারানোর শোককে শক্তি বানিয়ে বল হাতে জ্বলে ওঠেন মাশরাফি। ৩৮ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রেখেছেন ম্যাচসেরা এ পেসার।

ওয়ানডেতে ভারতের বিপক্ষে তৃতীয় জয়ের মুখ দেখতে পাঁচ বছর অপেক্ষা করতে হয় বাংলাদেশ দলকে। ২০১২ এশিয়া কাপের চতুর্থ ম্যাচ। আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৮৯ রান করেছিল ভারত। তাদের হারানো ৫ উইকেটের মধ্যে তিনটিই বাংলাদেশী পেসারদের এবং মাশরাফির শিকার ২ উইকেট।

যদিও আজকের এজবাস্টনের উইকেট অনেকটাই ব্যাটিং বান্ধব তবুও বাংলাদেশের ‘বাজির ঘোড়া’ হয়ে ওঠতে পারেন নড়াইল এক্সপ্রেস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

‘বাজির ঘোড়া’ হয়ে উঠতে পারেন মাশরাফি !

আপডেট সময় : ১০:৫৭:৪২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭