বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

কার বাজবে বিদায় ঘণ্টা দ. আফ্রিকা না ভারতের ?

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৯:৫৭ পূর্বাহ্ণ, রবিবার, ১১ জুন ২০১৭
  • ৭৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মরা-বাঁচার ম্যাচে আজ মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। রবিবার যে জিতবে তারাই পৌঁছে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। হারলে নিশ্চিত বিদায়। গ্রুপ ‘বি’র বাকি দুই দল শ্রীলঙ্কা-পাকিস্তান সোমবার পরস্পরের বিরুদ্ধে খেলবে। দুই দলেরই পয়েন্ট-২।

পিছনে তাকানোর উপায় আর নেই। শ্রীলঙ্কা ম্যাচের ভুলত্রুটি সামলে নামতে হবে ভারতকে। ফিল্ডিং নিয়ে থাকছে বড় প্রশ্ন চিহ্ন। প্রথম দুটো ম্যাচে অন্তত তিনটে সহজ ক্যাচ ফেলেছেন ভারতীয়রা। রবিবার এরকম ফিল্ডিং করলে তো হয়েছে।

অপরদিকে দক্ষিণ আফ্রিকা আচমকাই পাকিস্তানের কাছে হেরে কিছুটা চাপে। একদিনের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দল এভাবে হেরে বসবে তা অনেকেই ভাবেননি। তাই ভারত ম্যাচের আগে স্মিথ এবিডিদের ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটারদের উদ্ধুদ্ধ করে এসেছেন। মরনি মরকেল, কাগিসো রাবাডারা ভারতকে হারাতে মরিয়া।

দুই দলই ওভালে শনিবার চুটিয়ে অনুশীলন করল। ভারতীয়দের নেটে প্রথমে ব্যাট করতে ঢোকেন ধাওয়ান ও কোহলি। তখনই কানাঘুষো শুরু হয়ে যায় যে রোহিত কী রবিবারের ম্যাচ খেলবেন না?‌ শ্রীলঙ্কা ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে রোহিতের।

রবিবারের ম্যাচে রোহিতকে নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। রোহিত নিজে কিন্তু খেলার জন্য মরিয়া। টুর্নামেন্টে দুটো ম্যাচেই রোহিত-ধাওয়ান জুটি ওপেনিং জুটিতে ১০০ এর উপর রান তুলেছেন। প্রোটিয়াদের বিরুদ্ধে রোহিত খেলতে না পারলে ভারতীয়দের কাছে তা হবে ধাক্কা। তবে রোহিত না পারলে দীনেশ কার্তিককে তৈরি রাখা হয়েছে। প্রস্তুতি ম্যাচে রান পেয়েছিলেন কার্তিক।

দক্ষিণ আফ্রিকা শিবিরে উঁকি মারলে দেখা যাচ্ছে তারা ‘‌চোকার্স’‌ বদনাম ঘোচানোর জন্য মরিয়া। বরাবরই নকআউটে ছিটকে যায় প্রোটিয়ারা। অন্তত একবার ধারা পাল্টাতে চান ডি’‌ককরা। ভারত ম্যাচে বড় রান করার জন্য মুখিয়ে আছেন অধিনায়ক ডিভিলিয়ার্স। শিবির জানে ভারতকে হারাতে গেলে এবিডিকে রান করতেই হবে।

ওভালের উইকেটে রান আছে। ৩০০ প্লাস রান রবিরারও ওঠা উচিত। সেক্ষেত্রে আগে বা পরে ব্যাট ফ্যাক্টর নয়। বৃষ্টি নামলে অন্য কথা। নাহলে সময়মত শুধু ব্যাটিং গিয়ারটা বদলাতে হবে কোহলি–ধাওয়ানদের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

কার বাজবে বিদায় ঘণ্টা দ. আফ্রিকা না ভারতের ?

আপডেট সময় : ১১:০৯:৫৭ পূর্বাহ্ণ, রবিবার, ১১ জুন ২০১৭