বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

নাদালের নতুন রেকর্ড গড়ার দিন !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৫:২২ পূর্বাহ্ণ, রবিবার, ১১ জুন ২০১৭
  • ৭৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ক্লে কোর্টের রাজা। ফ্রেঞ্চ ওপেনের শিরোপাটা নয়বার উঁচিয়ে ধরতে পারাটাই তার বড় প্রমাণ। রোঁলা গ্যারোয় এবারও অপ্রতিরোধ্য নাদাল। টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত খেলেই ফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি। লা ডেসিমা জয় থেকে আর মাত্র এক ম্যাচ দূরে রাফায়েল নাদাল।

রবিবার মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের ফাইনালে স্প্যানিশ এই টেনিস তারকা স্টানিস্লাস ওয়ারিঙ্কার মুখোমুখি হবেন। টেনিসের মেজর টুর্নামেন্টের ফাইনালে সর্বশেষ ২০১৪ সালে একে অপরের মুখোমুখি হয়েছিলেন তারা। দীর্ঘদিনের অপেক্ষার পর আরেকটি ফাইনাল খেলতে কোর্টে নামছেন ওয়ারিঙ্কা-নাদাল।

ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল জয়ের পর তিন বছর আগের সেই অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের দুঃখের স্মৃতিও টেনে আনলেন নাদাল। তিনি বলেন, অস্ট্রেলিয়ান ওপেনের সেই ফাইনালে ওয়ারিঙ্কা খুব ভালো খেলছিল। তবে আমি যদি, ইনজুরিতে না পড়তাম তাহলে হয়তো ফলাফলটা ভিন্ন কিছুও হতে পারতো। কিন্তু তার আগে থেকেই সে ভালো খেলছিল। গুরুত্বপূর্ণ ম্যাচে সে রাজত্ব করতে ভালোবাসে। তাছাড়া সে সবসময়ই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

নাদালের নতুন রেকর্ড গড়ার দিন !

আপডেট সময় : ১১:০৫:২২ পূর্বাহ্ণ, রবিবার, ১১ জুন ২০১৭