রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

আইএলও কর্মকতার গাড়ি জব্দ!

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১২:৪৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬
  • ৮৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রিভিলেজড পারসনের শুল্ক মুক্ত সুবিধার অপব্যবহারের দায়ে রাজধানীতে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও (সাবেক ইউএনডিপি) কর্মকর্তা কিশোর কুমার সিং এর ব্যবহৃত একটি গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। কাস্টমস ইনটেলিজেন্সের ফেসবুক পেজে আজ বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে।

ফেসবুকে তারা গাড়িটির ছবিও প্রকাশ করেছে।

বাংলাদেশে গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক মুক্ত সুবিধা পেয়ে থাকেন বিশেষ ক্যাটাগরির ব্যক্তিরা।

যদিও অনেক সময় এসব গাড়ি পরে অন্যদের ব্যবহার করতে দেখা যায়।

শুল্ক কর্মকর্তারা মনে করেন, সুবিধাপ্রাপ্ত ব্যক্তিরা নিয়ম বহির্ভূতভাবে এসব গাড়ি অন্যদের কাছে হস্তান্তর করেন।

আর তাই এ ধরনের গাড়ির অপব্যবহারের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই অভিযান চালাচ্ছে কাস্টমস ইন্টেলিজেন্স বা শুল্ক গোয়েন্দারা।

এর আগে গত সেপ্টেম্বর মাসে সিলেট থেকে একটি এবং মৌলভীবাজারের একটি গ্যারেজ থেকে দুটি দামী গাড়ি উদ্ধার করেছিলো বাংলাদেশের শুল্ক গোয়েন্দারা।

গাড়িগুলোর একটি পাজেরো স্পোর্টস কার ও একটি জাগুয়ার। এর মধ্যে একটিতে ছিলো ব্রিটিশ নম্বরপ্লেট।

গাড়িগুলোর মধ্যে একটি, মৌলভীবাজারের গ্যারেজের মালিক ব্যবহার করতেন বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারি পরিচালক প্রভাত কুমার।

২০১৬ সালে এরকম মোট অন্তত ৪০টিরও বেশি গাড়ি আটক করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

আইএলও কর্মকতার গাড়ি জব্দ!

আপডেট সময় : ১১:১২:৪৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬