বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

সানস্ক্রিন ব্যবহারে যেভাবে ক্ষতি হচ্ছে ত্বকের !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১১:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭
  • ৮৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যত দিন যাচ্ছে, তাপমাত্রার পারদ ততই উর্ধ্বগামী। ভ্যাপসা গরমে অতীষ্ট হয়ে উঠেছেন শহরবাসী। সানস্ক্রিন লাগিয়ে, মুখ ঢেকে, মাথায় ছাতা দিয়ে ছাড়া দিনের বেলায় ঘরের বাইরে পা রাখার উপায় নেই।

আপনি তো মনে করছেন দামি সানস্ক্রিনের প্রলেপ মুখে, হাতে লাগালে রোদের প্রকোপ থেকে অনেকটাই বাঁচা সম্ভব হচ্ছে। কিন্তু আপনি টেরও পাচ্ছেন না যে এতে আপনার ত্বকের কী মারাত্মক ক্ষতি হয়ে চলেছে।

ক্যালিফোর্নিয়ার ট্যুরো বিশ্ববিদ্যালয়ের একটি নতুন গবেষণা জানাচ্ছে, সানস্ক্রিন মানুষের শরীরে ভিটামিন ডি-এর মাত্রা কমিয়ে দিচ্ছে। যার ফলে দুর্বলতা ও হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আমেরিকান অস্টিওপ্যাথিক অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে, বিশ্বের ১ কোটি মানুষ সানস্ক্রিন ব্যবহারের জন্য ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন।

ট্যুরো বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলেন, খুব দরকার না থাকলে মানুষ রোদের মধ্যে বাইরে বেরোতে চান না। আর যখন বেরোতে হয়, তখন সানস্ক্রিন লাগিয়েই বেরোনোর চেষ্টা করেন। এর ফলে শরীরে ভিটামিন ডি উৎপাদনের ক্ষমতা কমে যায়।

তবে এর উপায়ও বাতলে দিয়েছেন তিনি। তিনি জানালেন, স্কিন ক্যানসার প্রতিরোধে নানা পরামর্শ দেওয়া হয়। এমন অনেক উপায় রয়েছে যা দেহে ভিটামিন ডি সরবরাহে সাহায্য করে। ভিটামিন ডি-এর অভাবে টাইপ ২ ডায়াবেটিস, কিডনির রোগ, ক্রোনিক এবং সিলিয়্যাক রোগ মতো শারীরিক রোগগুলি দেখা দিতে পারে। তাই এবার থেকে সানস্ক্রিন লাগানোর আগে সাবধান হোন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সানস্ক্রিন ব্যবহারে যেভাবে ক্ষতি হচ্ছে ত্বকের !

আপডেট সময় : ০১:১১:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭