সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

এম এ হান্নান ফিরোজের বিরুদ্ধে মামলা চলবে !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:০৯:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ মে ২০১৭
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ছাত্রলীগের প্রাক্তন সভাপতি এনামুল হক শামীম হত্যাচেষ্টা ঘটনায় স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা পরিচালক ড. এম এ হান্নান ফিরোজের মামলার কার্যক্রম স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে ড. এম এ হান্নান ফিরোজের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ। এম এ হান্নান ফিরোজের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শ. ম রেজাউল করিম।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ বলেন, আগামী ১৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিষয়টি আবার শুনানির জন্য কার্যতালিকায় আসবে।
এর আগে গত ১৩ এপ্রিল বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ড. এম এ হান্নান ফিরোজ মামলার কার্যক্রম স্থগিত করেন এবং পাশাপাশি রুল জারি করেন।

পরে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
মঙ্গলবার সেই আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন।

২০১৪ সালের ১৯ জুন সকালে ধানমন্ডির বাসা থেকে বের হয়ে নিজ অফিসে যাওয়ার সময় ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িতে বসা শামীমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনার পরদিন ২০ জুন রাতে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন আহত শামীমের চাচা নাসির উদ্দিন। এতে অজ্ঞাত পরিচয় তিনজনকে আসামি করা হয়। পরবর্তীতে এই মামলায় রাজধানীর পল্টনের প্রীতম হোটেলের সামনে থেকে রানাকে, শেরেবাংলা নগর এলাকা থেকে মিঠুকে ও নিউ ইস্কাটন এলাকা থেকে নূরে আলমকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিদের তথ্যের ভিত্তিতে ড. এম এ হান্নান ফিরোজকে গ্রেপ্তর করা হয়।

নিম্ন আদালতে মামলাটি এখন সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

এম এ হান্নান ফিরোজের বিরুদ্ধে মামলা চলবে !

আপডেট সময় : ০৭:০৯:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ মে ২০১৭