বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ভারত থেকে বিনিয়োগ আসছে ৯০০ কোটি ডলার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৩৫:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭
  • ৭৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এবার ভারত থেকে বিনিয়োগ আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলতি সফরে ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশের বিভিন্ন খাতে ৯০০ কোটি ডলার বিনিয়োগের জন্য চুক্তি করেছে। সফরের দ্বিতীয় দিন শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির হারে উভয়পক্ষই সন্তুষ্টি জানিয়েছে। এর আগে ৪ দিনের এক সরকারি সফরে সাড়ে ৩০০ সঙ্গী নিয়ে শুক্রবার ভারত যান প্রধানমন্ত্রী। তার সফরসঙ্গীদের মধ্যে মন্ত্রী, সরকারি কর্মকর্তা ছাড়াও বেসরকারি উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের আড়াইশ প্রতিনিধি আছেন।

তার আগে বাংলাদেশের বিদ্যুৎ, তরল প্রাকৃতিক গ্যাস ও বন্দরসহ একাধিক খাতে ভারতীয় প্রায় ১ হাজার ১০০ কোটি ডলার বিনিয়োগ পাইপলাইনে রয়েছে বলে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার বরাতে গণমাধ্যমে খবর বেরিয়েছে। শনিবার ২ প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত ও পরে দ্বিপাক্ষিক বৈঠকে ভারত ও বাংলাদেশের মধ্যে ২২টি চুক্তি ও সমঝোতা সই হয়। যৌথ বিবৃতিতে বলা হয়, দুদেশেরে মধ্যে ব্যবসা-বাণিজ্য সহজ করতে বন্দরসহ বিভিন্ন ক্ষেত্রের সব বাধা দূর করতে হাসিনা ও মোদী একমত হয়েছেন।

তার মধ্যে ভারত বাংলাদেশের পাটপণ্যে আরোপ করা শিল্প সুরক্ষা (অ্যান্টি ডাম্পিং) শুল্ক নিয়ে নতুন করে ভেবে দেখবে বলে আশ্বস্ত করেছে।অন্যদিকে ভারতের নির্দিষ্ট কিছু পণ্যে ন্যূনতম আমদানি মূল্যের বিষয়টি বাংলাদেশ বিবেচনার আশ্বাস দিয়েছে। ভারতের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে জায়গা খুঁজতে এবং এই প্রক্রিয়া এগিয়ে নিতে উভয় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। স্থলবন্দর ও শুল্ক স্টেশনগুলোর অবকাঠামো উন্নত করে পণ্য বিনিময় ও দুদেশের জনগণের সম্পর্ক বৃদ্ধিতেও ২ প্রধানমন্ত্রী একমত হয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ভারত থেকে বিনিয়োগ আসছে ৯০০ কোটি ডলার !

আপডেট সময় : ০৪:৩৫:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭