বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

আগামীতে প্রবৃদ্ধির প্রধান খাত হবে তৈরি পোশাক : অর্থমন্ত্রী

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৪:১৫ পূর্বাহ্ণ, সোমবার, ১০ এপ্রিল ২০১৭
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগামী ২৫ থেকে ৩০ বছর পর তৈরি পোশাক বা গার্মেন্টস খাত দেশের প্রবৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, আগামীতে প্রবৃদ্ধির অন্যতম সহায়ক হবে গার্মেন্টস খাত। এখন ভারত ও চীন থেকে যে কটন আমদানি করা হয় তাতে নানা জটিলতা রয়েছে। আফ্রিকা থেকে ব্যাপক আকারে কটন আমদানির সম্ভাবনা এখন কাজে লাগাতে হবে। পাশাপাশি কটন আমদানি বাড়ানো ও সহজ সুযোগ সৃষ্টি করতে হবে।

গতকাল রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে আফ্রিকান তুলা সরবরাহকারী প্রতিষ্ঠান ও এশীয় ক্রেতা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম ‘বি টু ‍বি’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আফ্রিকান তুলা সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশে ক্রেতাদের যোগাযোগের মাধ্যমে আন্তঃব্যবসায়িক সর্ম্পক জোরদার করা যেতে পারে।

বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ) সভাপতি মো. শহিদুল্লাহ বলেন, আমাদের দেশে আফ্রিকান কটনের ব্যবহার বাড়ানোর জন্য আফ্রিকান তুলা সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। প্রচেষ্টা চলছে আফ্রিকা থেকে যেন বড় আকারে তুলা আমদানি করা যায়। আফ্রিকানরাও এতে আগ্রহী। এখন দুপক্ষের মধ্যে ব্যবসায়িক সর্ম্পক জোরদারের মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

সম্মেলনে আফ্রিকান কটনের ব্যবহার ও এর গুণাগুণ সর্ম্পকে অবগত করা হয়।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশনের প্রধান নির্বাহী হানি সালেম সনবল, বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোহাম্মদ আলী খোকন প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আগামীতে প্রবৃদ্ধির প্রধান খাত হবে তৈরি পোশাক : অর্থমন্ত্রী

আপডেট সময় : ১১:৫৪:১৫ পূর্বাহ্ণ, সোমবার, ১০ এপ্রিল ২০১৭