শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

লন্ডনের রাস্তায় এখন চালকবিহীন বাস !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:২৬:০২ অপরাহ্ণ, শনিবার, ৮ এপ্রিল ২০১৭
  • ৮০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যুক্তরাজ্যের লন্ডনে পরীক্ষামূলকভাবে নামানো হয়েছে চালকবিহীন শাটল বাস। আগামী তিন সপ্তাহ ধরে লন্ডনে গ্রিনউইচের রাস্তায় এই শাটল বাসটিতে প্রায় ১০০ যাত্রী চলাচল করবে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।

অক্সবোটিকা নামের একটি প্রতিষ্ঠান এই শাটল বাস তৈরি করেছে। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গ্রায়েম স্মিথ জানিয়েছেন, খুব কম মানুষের স্বয়ংক্রিয় যানবাহনে অভিজ্ঞতা রয়েছে। ফলে এ প্রকল্প কোনো মানুষকে ব্যক্তিগতভাবে অভিজ্ঞতার সুযোগ দেবে। তিনি মনে করেন, এ ধরনের গাড়ি শেয়ার করে চড়া সম্ভব হবে। এছাড়া, এ ধরনের বাসের পরীক্ষামূলক রাইডের জন্য ইতিমধ্যে ৫০০ ব্যক্তি আবেদন করেছেন বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

চালকবিহীন এই যানবাহন ঘণ্টায় ১৬.১ কিলোমিটার বেগে চলতে সক্ষম এবং এই বাস কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত। তবে বাসটি চালকবিহীন হলেও প্রয়োজনে থামিয়ে দিতে প্রশিক্ষণপ্রাপ্ত এক ব্যক্তি সব সময় বাসে অবস্থান করবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

লন্ডনের রাস্তায় এখন চালকবিহীন বাস !

আপডেট সময় : ০৭:২৬:০২ অপরাহ্ণ, শনিবার, ৮ এপ্রিল ২০১৭