মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

আইসিটি খাতের রপ্তানিকারকদের জন্য বিশেষ সুবিধা !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৪৮:৩৯ অপরাহ্ণ, সোমবার, ৩ এপ্রিল ২০১৭
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সেবা খাতের অন্তর্ভুক্ত আইসিটি খাতের রপ্তানিকারকদের রিটেনশন কোটা (ইআরকিউ) সুবিধা বাড়ালো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এ খাতের রপ্তানিকারকরা তাদের অ্যাকাউন্টে ৭০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা রাখতে পারবেন।
গত রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি সার্কুলার জারি করা হয়েছে।

অন্য সেবা খাতের রিটেশন কোটা আগের ৬০ শতাংশই বহাল রাখা হয়েছে। অন্যদিকে, এখন থেকে যেকোনো আইটি বা সফটওয়্যার ফার্ম ব্যবসায়িক কাজে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই বছরে ৩০ হাজার ডলার ব্যয় করতে পারবে। আগে এ সীমা ছিল ২৫ হাজার ডলার। এ ছাড়া কার্ডভিত্তিক আন্তর্জাতিক লেনদেনের সীমাও বাড়ানো হয়েছে। আগে এই সীমা ছিল ২ হাজার ৫০০ ডলার। এখন তা বাড়িয়ে ৬ হাজার ডলার করা হয়েছে।

বৈদেশিক মুদ্রা বিনিময় গাইডলাইন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়া রপ্তানি আয় বাবদ আসা বৈদেশিক মুদ্রার নির্দিষ্ট অংশ নিজের হিসাবে রেখে দিতে পারেন সংশ্লিষ্ট রপ্তানিকারক। বিদেশ ভ্রমণ, প্রদর্শনী ও সেমিনারে অংশ নেওয়া, নতুন অফিস খোলা ও পরিচালনা, কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিসহ নানা কাজে রপ্তানিকারকরা ওই অর্থ খরচ করেন।
সংশ্লিষ্টরা জানান, রপ্তানিকারকরা দেশের বাইরে বিনিয়োগ করেন মূলত রিটেনশন কোটা থেকে। নতুন সিদ্ধান্তের ফলে আইসিটি খাতের রপ্তানিকারকদের বিদেশে বিনিয়োগের সুযোগ আরো বাড়বে।

২০১৫ সালের ২৭ মে এ সংক্রান্ত জারি করা সার্কুলার অনুযায়ী, ইআরকিউ অ্যাকাউন্টে রপ্তানি আয়ের ৬০ শতাংশ রাখতে হতো রপ্তানিকারকদের। নতুন সার্কুলারের ফলে আইসিটি খাতের রপ্তানিকারকরা আগের তুলনায় তার রপ্তানি আয়ের ১০ শতাংশ বেশি ইআরকিউ অ্যাকাউন্টে রাখতে পারবেন।

সংশ্লিষ্টরা জানান, কোনো রপ্তানিকারক রপ্তানির মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা (ডলার, পাউন্ড বা ইউরো) আয় করেন তা ওই একই মুদ্রায় (ডলার, পাউন্ড বা ইউরো) ইআরকিউ অ্যাকাউন্টে জমা রাখতে পারেন। তবে এই অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলন করতে হলে তা টাকায় রূপান্তর করতে হয়। আবার বিদেশ থেকে কোনো পণ্য আমদানি করতে হলে তা বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

আইসিটি খাতের রপ্তানিকারকদের জন্য বিশেষ সুবিধা !

আপডেট সময় : ০১:৪৮:৩৯ অপরাহ্ণ, সোমবার, ৩ এপ্রিল ২০১৭