রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

ইবিতে সাজিদ হত্যা তদন্তে সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডে তদন্তের স্বার্থে যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত প্রক্টোরিয়াল বডি, ছাত্র-উপদেষ্টা, নিরাপত্তা সেল, ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সাংবাদিক প্রতিনিধি ও সিআইডির কুষ্টিয়া ইউনিটের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভার সিদ্ধান্ত মোতাবেক, তদন্তের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী বা অন্যান্য ব্যক্তিকে ডেকে তথ্য যাচাই-বাছাই করা যাবে।
এর আগে গতকাল ছাত্র প্রতিনিধি এবং সিআইডিসহ প্রক্টর অফিসের এক সভায় তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রদান এবং দুই সপ্তাহ অন্তর সিআইডির পক্ষ থেকে তদন্ত অগ্রগতি বিষয়ে ব্রিফিং প্রদান নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি পুকুর থেকে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। ভিসেরা রিপোর্টে শ্বাসরোধে হত্যার প্রমাণ মেলে, যার পর ক্যাম্পাসজুড়ে তীব্র আন্দোলন শুরু হয়। পরবর্তীতে ১৩ সেপ্টেম্বর মামলাটির তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন রয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

ইবিতে সাজিদ হত্যা তদন্তে সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান 

আপডেট সময় : ০৯:১৯:১৭ অপরাহ্ণ, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫