রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৩৮:১৪ পূর্বাহ্ণ, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৭৬৭ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারেক, ঝিনাইদহ-

দীর্ঘ ২৩ বছরের আইনি লড়াই শেষে পৈত্রিক জমি ফিরে পেয়েছেন এলজিইডির সাবেক প্রকৌশলী ফজল আহম্মেদ।

রবিবার (২৬ অক্টোবর) নিজ জমি বুঝে পেতে জমির সীমানা নির্ধারণ ও বিবাদী আব্দুল গফুর এর নিকট আসেন তিনি।

ফজল আহম্মেদ জানান, ঝিনাইদহ মৌজায় এস.এ রেকর্ড এর ৬২০/১ খতিয়ানের ৮০৪ নং দাগে ৬ শতাংশ জমির মালিক তার বাবা মোঃ ফজলুর রহমান।

এই জমি তার বাবা ৯৫ সালে তাকে হেবা দলিলের মাধ্যমে দান করেন। যার দলিল নং ৭৬৯১/৯৫, কিন্তু চাকরির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় কর্মরত থাকা অবস্থায় তার পাশের জমির মালিক, সাবেক গণবাহিনীর নেতা আব্দুল গফুর, যশোর ভূমি অফিস থেকে অসদুপায়ে আরএস রেকর্ড করে উক্ত জমি দখল করেন।

এরপর প্রকৌশলী ফজল আহম্মেদ ঝিনাইদহ আদালতে মামলা করেন।

যার মামলা নং ২০০/০২, উক্ত মামলা চলাকালীন অবস্থায় সম্পূর্ণ বেআইনি ভাবে, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু’র সাথে যোগসাজশে জোরপূর্বক আব্দুল গফুর সেখানে বহুতল ভবন নির্মাণ করেন।

দীর্ঘদিন মামলা চলার পর গত ২৮/ ৯/২৫ তারিখে ঝিনাইদহ সদর আদালত এর সিনিয়র সহকারী জজ জনাব আমাতুল মোর্শেদা বাদীর পক্ষে রায় দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী

আপডেট সময় : ০১:৩৮:১৪ পূর্বাহ্ণ, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫