বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

অছাত্র ও ছাত্রলীগের দোসর দিয়ে কমিটি গঠনের প্রতিবাদে শহিদ স্মৃতি কলেজে ছাত্রদলের মানববন্ধন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৯:৩৫ অপরাহ্ণ, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৮৩৬ বার পড়া হয়েছে
বাগেরহাট প্রতিনিধি:
অছাত্র ও ছাত্রলীগের দোসরদের দিয়ে কমিটি গঠনের অভিযোগে মানববন্ধন করেছে বাগেরহাটের শহিদ স্মৃতি ডিগ্রি কলেজের ছাত্রদল। রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় কলেজের শহিদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অভিযোগ করা হয়, নবগঠিত কমিটিতে ছাত্রলীগের সাবেক কর্মী ফজলে রাব্বি মোড়ল সভাপতি করা হয়েছে। এছাড়াও কমিটির বিভিন্ন পদে ছাত্রলীগের কর্মীরা স্থান পেয়েছেন বলে দাবি করেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান, সিনিয়র সহ-সভাপতি রিয়াদুল ইসলাম রানা, সাবেক সদস্য সচিব মামুন মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীরা।
সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বলেন,বিগত দিনে যারা ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল, তাদের কারণে আমরা ঠিকমতো লেখাপড়া করতে পারিনি। আমাদের জীবনের দুইটি বছর নষ্ট হয়েছে। আজ তারা কীভাবে ছাত্রদলের কমিটিতে আসে? কেন্দ্রীয় ছাত্রদলের প্রতি আহ্বান জানাই এই কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের দিয়ে নতুন কমিটি গঠন করতে হবে।
সিনিয়র সহ-সভাপতি রিয়াদুল ইসলাম রানা বলেন,
আমি ছাত্রদল করার কারণে হামলার শিকার হয়েছি, লেখাপড়া বন্ধ হয়ে গেছে। যারা সেই হামলায় জড়িত ছিল, তারা আজ কমিটির সভাপতি-সম্পাদক! এমন ব্যক্তিরা ছাত্রদলের পদে থাকতে পারে না। আমরা কেন্দ্রীয় নেতাদের কাছে এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।
সাবেক সদস্য সচিব মামুন মোল্লা বলেন,আওয়ামী আমলে যারা আমাদের ওপর হামলা করেছে, তাদের দিয়ে এখন ছাত্রদলের কমিটি করা হয়েছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস চাই।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ অক্টোবর শহিদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্রদল।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

অছাত্র ও ছাত্রলীগের দোসর দিয়ে কমিটি গঠনের প্রতিবাদে শহিদ স্মৃতি কলেজে ছাত্রদলের মানববন্ধন

আপডেট সময় : ০৮:৩৯:৩৫ অপরাহ্ণ, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫