রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ৩১ বাংলাদেশী নারী-পুরুষ, শিশুকে হস্তান্তর করেছে বিএসএফ

পতাকা বৈঠকের মাধ্যমে চুয়াডাঙ্গার দর্শনা বন্দর চেকপোস্ট দিয়ে ভারতের অভ্যন্তরে বিভিন্ন সময় আটক ৩১ নারী-পুরুষ ও শিশুকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিজিবি জানায়, ২৪ অক্টোবর রাত ১১ টায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীনস্থ দর্শনা আইসিপি কমান্ডারকে প্রতিপক্ষ ৩২/বিএসএফ ব্যাটালিয়ন এর অধীনস্থ গেদে ক্যাম্প কমান্ডার মোবাইল ফোনের মাধ্যমে অবগত করেন যে ভারতের অভ্যন্তরে বিভিন্ন সময় পুলিশ কর্তৃক আটককৃত ১৬ জন পুরুষ, ১০ জন মহিলা, ২ জন হিজরা এবং ৩ জন শিশু সহ মোট ৩১ জন বাংলাদেশী নাগরিককে ২৫ অক্টোবর শনিবার ফেরত দিবেন।

বিএসএফ তাদের নাম ঠিকানা ও মোবাইল নম্বর বিজিবির কাছে প্রেরন করে।
এরপর বিজিবি এসব বাংলাদেশীদের পরিচয় সনাক্ত করে আজ শনিবার দুপুরে দর্শনা আইসিপির সীমান্ত পিলার ৭৬ এর কাছে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর কাছ থেকে বাংলাদেশী নাগরিকদের গ্রহণ করে।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মোঃ আবুল হাসান। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর শিব শংকর সিং।
এদিন বিকালে ৩১ নারী-পুরুষ, ও শিশুকে দর্শনা থানায় হস্তান্তর করে বিজিবি।
এদের বাড়ি বাংলাদেশের ঢাকা, মানিকগঞ্জ, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, শেরপুর, মৌলভীবাজার, কুড়িগ্রাম, ময়মনসিংহ, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর জা

নান, এসব ব্যক্তিদের স্বজনদের সাথে যোগাযোগ করে এদের নিজ নিজ পরিবারের কাছে পাঠানো হবে।
ফেরত আসা ব্যক্তিরা জানায়, তারা কাজের সন্ধানে বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়েছিলন। ভারতে মুম্বাই শহরে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

সম্প্রতি চলমান অভিযানে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। এরপর কারাগার থেকে আজ শনিবার পশ্চিমবঙ্গের গেদে চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে বিএসএফ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ৩১ বাংলাদেশী নারী-পুরুষ, শিশুকে হস্তান্তর করেছে বিএসএফ

আপডেট সময় : ০৩:০২:৩৭ অপরাহ্ণ, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫