রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

আগামীকাল খুবিতে বায়স্কোপের ‘প্রাণময় লোকসন্ধ্যা মাটির টান পর্ব-২’

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) বায়স্কোপের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে লোকসংস্কৃতি ও সংগীতের আবহে সাজানো ফোক উৎসব ‘প্রাণময় লোকসন্ধ্যা মাটির টান পর্ব-২’।
আগামীকাল শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য বাংলা প্রাঙ্গণে’ আয়োজন করা হবে এ অনুষ্ঠান।
বিপ্লব সরকারের রচনা ও নির্দেশনায় ‘সত্যিকারের সত্যি’ নাটক মঞ্চায়ন ও সাংস্কৃতি সন্ধ্যা। লোকসংগীত, নাচ এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনায় সাজানো এই উৎসবে অংশ নেবেন খুবির শিক্ষার্থী ও শিল্পীরা। আয়োজকরা বলছেন, বাংলা লোকসংস্কৃতির সৌন্দর্য ও প্রাণবন্ত ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই এ অনুষ্ঠানের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস), সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ‘KU Insiders’ এবং ফটোগ্রাফি ও ভিডিও পার্টনার হিসেবে কাজ করবে ‘STORY BOX’। এছাড়াও বায়স্কোপের লোগো সম্বলিত টি-শার্ট পাবেন বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে ‘মাটির টান’ ঘিরে এক উচ্ছ্বাসময় লোকসন্ধ্যার প্রত্যাশা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

আগামীকাল খুবিতে বায়স্কোপের ‘প্রাণময় লোকসন্ধ্যা মাটির টান পর্ব-২’

আপডেট সময় : ১১:৩৩:৫৫ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫