রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

দামুড়হুদায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, মিষ্টি বাড়িকে ৩০ হাজার টাকা জরিমানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:২১:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৭৮৪ বার পড়া হয়েছে

মোঃ মুনাইম হোসেন, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় তদারকিমূলক অভিযান চালিয়ে নানা অপরাধের দায়ে মিষ্টি বাড়ি নামের এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দামুড়হুদা উপজেলার দশমী ও দামুড়হুদা বাজার এলাকায় মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান, বেকারি ও ডিজেল-মবিল বিক্রয়কারী প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এ সময় স্বাস্থ্য সনদ না থাকা, ফ্রিজে মাছ-মাংসের সাথে বাসি মিষ্টি ও মিষ্টি তৈরির উপাদান সংরক্ষণ এবং পুনরায় ব্যবহার করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে সাদ্দাম হোসেনের প্রতিষ্ঠান মেসার্স মিষ্টি বাড়িকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া জব্দকৃত ফ্রিজের পুরাতন মিষ্টি ও অন্যান্য উপাদান ধ্বংস করা হয়। এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে মূল্যতালিকা হালনাগাদ করা এবং যথাযথ কর্তৃপক্ষ হতে সনদ গ্রহণপূর্বক ব্যাবসা পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন দামুড়হুদা স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলী, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

দামুড়হুদায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, মিষ্টি বাড়িকে ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:২১:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫