রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

মাদকাসক্তরা বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত’ – জাবি উপাচার্য

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৫৮:১৭ অপরাহ্ণ, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৮০১ বার পড়া হয়েছে
জাবি প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘মাদকের বিরুদ্ধে আমরা জাহাঙ্গীরনগর’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ অক্টোবর) শিক্ষার্থী কল্যান ও পরামর্শ কেন্দ্রের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আলোচনা সভা ও প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দীন।
অনুষ্ঠানে প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম তাঁর স্বাগত বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কেউ মাদকের সঙ্গে যুক্ত হলে তার বিরুদ্ধে প্রশাসন সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, সঙ্গ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এমন কারো সঙ্গে সম্পর্ক স্থাপন করা যাবে না, যাতে স্বভাবে নেতিবাচক পরিবর্তন আসে। মাদকাসক্তরা বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত। এ জন্য সব সময় মাদক ও মাদক-সংশ্লিষ্টদের থেকে দূরে থাকতে হবে। নিজে মাদকের বিরুদ্ধে সচেতন থাকার পাশাপাশি সহপাঠী, আত্মীয়-স্বজন ও প্রতিবেশিদেরও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে।
আলোচকের বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মাজহারুল ইসলাম বলেন, মানুষ সাধারণত কৌতূহল থেকেই মাদক গ্রহণ শুরু করে, কিন্তু একবার আসক্ত হয়ে পড়লে স্বাভাবিক জীবনে ফেরা কঠিন হয়ে যায়। তিনি জানান, মাদকাসক্তদের মধ্যে সর্বোচ্চ ১৭ শতাংশ স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হন। তাই মাদক থেকে দূরে থাকাই সর্বোত্তম উপায়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

মাদকাসক্তরা বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত’ – জাবি উপাচার্য

আপডেট সময় : ০৮:৫৮:১৭ অপরাহ্ণ, বুধবার, ২২ অক্টোবর ২০২৫