রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

সাতক্ষীরায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ লাখ ৯৮ হাজার টাকার চেক হস্তান্তর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫৫:৫৬ অপরাহ্ণ, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৮৪৯ বার পড়া হয়েছে

সোহারাফ হোসেন সৌরভ , সাতক্ষীরা :

সাতক্ষীরায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের গ্রাহকদের মাঝে ৩ লাখ ৯৮ হাজার টাকার বীমাদাবীর চেক হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যবসা উন্নয়ন সভা।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে সাতক্ষীরায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির নিজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইনস্যুরেন্সের পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মো. বিল্লাল হোসেন। তিনি বীমা দাবিদারদের হাতে মোট ৩ লাখ ৯৮ হাজার টাকার ২৭টি চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব সমাজের আইকন, তরুণ সমাজসেবক ও রাজনীতিক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাতক্ষীরা জেলা শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক মহাসিন আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন পপুলার ডিপিএস প্রকল্পের সেল ইনচার্জ কবিরুল হোসেন
কো অডিনেটর ইউনুস আলী ও মহাসিন আলমসহ স্থানীয় কর্মকর্তাবৃন্দ।

নির্বাহী পরিচালক মো. বিল্লাল হোসেন বলেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান। আমরা গ্রাহকদের দাবি নিষ্পত্তিতে দ্রুততা বজায় রাখি। মাত্র এক দিনের মধ্যেই চেক পৌঁছে দিয়েছি—যা দ্রুত সেবার উজ্জ্বল দৃষ্টান্ত। সারা দেশে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

প্রধান অতিথি মহাসিন আলম বলেন, পপুলার লাইফ সত্যিই পপুলার। এখানে কোনো গ্রাহকের সঞ্চয় বৃথা যায় না। এটি একটি নির্ভরযোগ্য ও শক্তিশালী প্রতিষ্ঠান। এখন গ্রাহকরা ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা জমা দিতে পারছেন, যা যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক সেবা।

চেক গ্রহণ শেষে বীমা গ্রাহকরা সন্তোষ প্রকাশ করে বলেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স আমাদের আস্থার প্রতীক। খুব দ্রুত সময়ে চেক হাতে পেয়ে আমরা সত্যিই আনন্দিত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

সাতক্ষীরায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ লাখ ৯৮ হাজার টাকার চেক হস্তান্তর

আপডেট সময় : ০৭:৫৫:৫৬ অপরাহ্ণ, বুধবার, ২২ অক্টোবর ২০২৫