রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

দুই মেয়ের পর আবারো মেয়ের জন্ম… কলারোয়ায় ৫ দিনের শিশু কন্যাকে খালে ফেলে হত্যা, মা গ্রেপ্তার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৩৭:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৭৯৭ বার পড়া হয়েছে
সোহারাফ হোসেন সৌরভ, 
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় ৫ দিনের এক নবজাতক কন্যাশিশুকে খালের পানিতে ফেলে হত্যার অভিযোগে মা শারমিন খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) মধ্যরাতে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুই মেয়ের পর আবারও কন্যাশিশুর জন্ম হওয়ায় ক্ষোভের বশে মা নিজেই নবজাতককে খালে ফেলে হত্যা করেছেন।
গ্রেপ্তারকৃত শারমিন খাতুন (৩২) কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ইব্রাহিম খলিলের স্ত্রী।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, সোমবার রাত ৯টার দিকে শিশুটির পিতা ইব্রাহিম খলিল থানায় এসে একটি নিখোঁজ ডায়েরি করতে চান। তিনি জানান, বিকেলে স্ত্রী শারমিন শিশুটিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন, এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পুলিশ ইব্রাহিমের বক্তব্য সন্দেহজনক মনে করে অনুসন্ধান শুরু করে। পরে জিজ্ঞাসাবাদে শারমিন খাতুন স্বীকার করেন, ৫ বছর ও দেড় বছর বয়সী দুই কন্যা সন্তান থাকার পর তৃতীয় কন্যা জন্ম নেয়ায় তিনি ক্ষোভে নবজাতককে বাড়ির পাশের খালে ছুড়ে ফেলেন।
শারমিনের স্বীকারোক্তি অনুযায়ী খালের কচুরিপনার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নবজাতকের দাদি খাদিজা খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত শারমিনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি শেখ সাইফুল ইসলাম।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

দুই মেয়ের পর আবারো মেয়ের জন্ম… কলারোয়ায় ৫ দিনের শিশু কন্যাকে খালে ফেলে হত্যা, মা গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৩৭:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫