শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক কামরুজ্জামানকে জবাই করার হুমকি, থানায় জিডি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৪:১৮ অপরাহ্ণ, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৭৭৬ বার পড়া হয়েছে
রিপোর্ট : ইমাম বিমান  
ঝালকাঠির জেলার নলছিটি উপজেলাধীন নাচনমহল ইউনিয়নের ডেবরা খালে পাইলিং স্থাপন কাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক কামরুজ্জামান সুইটকে জবাই করে হত্যার হুমকি দিয়েছে ডেবরা গ্রামের মোসলেম হাওলাদারের পুত্র  নাঈম হোসেন (৩৫)।
আইনী আশ্রয় পেতে সুইট ঝালকাঠি সদর থানায়  একটি সাধারণ ডায়েরী (নং- ৯০১, তারিখ-২০-১০-২০২৫খ্রি.) দায়ের করেছেন। কামরুজ্জামান সুইট জাতীয় দৈনিক খবরেরকাগজ পত্রিকার জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক দক্ষিণাঞ্চল, দৈনিক দূরযাত্রা ও দৈনিক খবর ডটকম’র নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করছেন।
সাংবাদিক কামরুজ্জামানের সাধারণ ডায়রী সূত্রে জানাযায় , নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা গ্রামের মোসলেম হাওলাদারের পুত্র  নাঈম হোসেন(৩৫) ও নাইমের মা নিলুফা বেগম(৫০) ওই এলাকার প্রেসিডেন্ট বাড়ির খলিল হাওলাদারের ঘরের সামনের খাল পাড়ের ৫০০ফুট পাইলিং এর কাজ করে। উক্ত কাজের অনিয়ম হওয়ায় ভিডিওসহ দৈনিক খবর ডটকম  পোর্টালে গত ১৬ অক্টোবর নিউজ করি। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার (২০অক্টোবর) ১০টা ৩৬মিনিটে প্রতিবেদকের ব্যবহৃত ০১৯৩৬-১১২৭০৭ নম্বরে ০১৩০৪-৮৫৭৩৫০ থেকে ফোন করে নাইম অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন সুইট তাকে গালিগালাজ করতে নিষেধ করলে নাঈম ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ জবাই করে খুন করবে বলে হুমকি দেয়। এসময় হুমকির ভাষ্য মোবাইল ফোনের লাউড স্পিকারে দিলে পাশে থাকা  বাবুল মিনা,  সাইফুল ইসলাম বাবু কতা গুলো শুনতে পায়। এ ঘটনায় সাংবাদিক সুইট নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয় ঝালকাঠি সাংবাদিকদের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে হুমকি দাতাকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
এ বিষয় ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, সাংবাদিককে হুমকির ঘটনায় জিডি করা হয়েছে। তদন্ত করে পরবর্তি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক কামরুজ্জামানকে জবাই করার হুমকি, থানায় জিডি

আপডেট সময় : ০৮:০৪:১৮ অপরাহ্ণ, সোমবার, ২০ অক্টোবর ২০২৫