রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কয়রায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ

দেশের আপোষহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় খুলনার কয়রা উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে কয়রা উপজেলার বিভিন্ন এলাকার ছাত্রনেতাদের অংশগ্রহণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন— বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা কামনা আজ সমগ্র দেশবাসীর প্রার্থনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আম্মার হোসেন রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান হোসেন (সহ-সভাপতি, কপোতাক্ষ ডিগ্রি কলেজ, কয়রা) এবং ছাত্রনেতা শামীম হোসেন, সুমন আহমেদ, সোহাগ, রানা, ইসরাফিল হোসেন, সোহাগ হোসেন, আল-আমীন, আলমগীর, মিঠু, শাহীন ও মোঃ তুহিন প্রমুখ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতাকর্মীরা এতিমখানার শিশুদের মাঝে খাবার বিতরণ করেন।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন— ছাত্রদল সবসময়ই জনমানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও গণতন্ত্র রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।
সার্বিক সহযোগিতায় ছিলেন:
আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল,
ছাত্র বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি।
আয়োজনে:
কয়রা উপজেলা ছাত্রদল।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কয়রায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ

আপডেট সময় : ০৪:২২:০৬ অপরাহ্ণ, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫