রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা জব্দ করেছে কোস্ট গার্ড

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৯:৫৭ অপরাহ্ণ, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৮২৮ বার পড়া হয়েছে

সোহারাফ হোসেন সৌরভ,
সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (১৮ অক্টোবর ২০২৫) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর সদস্যরা শ্যামনগর থানার পার্শেখালী ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা হরিণের মাংস ও পা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেংরাখালী টহল ফাঁড়ি ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা জব্দ করেছে কোস্ট গার্ড

আপডেট সময় : ০৮:২৯:৫৭ অপরাহ্ণ, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫