রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ভৈরবে সংঘর্ষে নিহত ১, আহত ১০

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:০৩:২৭ অপরাহ্ণ, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৬৭ বার পড়া হয়েছে

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের আহত হয়েছেন ১০ জন। এ সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও ট্রাফিক পুলিশ বক্সে হামলা করা হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে মারা যায় সংঘর্ষে আহত কিশোর। নিহত আনন্দ কমলপুর গাছতলা ঘাট এলাকার তাহের মিয়ার ছেলে।

আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নেন। এর মধ্যে গুরুতর আহত আনন্দকে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ (শনিবার) সকালে সে মারা যায়।

জানা যায়, শুক্রবার রাতে পৌর শহরের আলিম সরকারের বাড়ির রুজেনের লোকজন ও আড়াই বেপারির বাড়ির ভুবন মিয়ার লোকজনের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রোহানী ঘটনার সত্যতা স্বীকার করে একজন নিহত হয়েছেন বলে জানান। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

ভৈরবে সংঘর্ষে নিহত ১, আহত ১০

আপডেট সময় : ০৭:০৩:২৭ অপরাহ্ণ, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫