রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে চাঁদপুর এলজিইডির অবহিতকরন সভা

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (সাভারের আয়োজনে চলমান ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠসমীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে প্রশিক্ষণার্থীদের সাথে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুরের কার্যক্রম সম্পর্কে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলীর অফিস কক্ষে
এ মতবিনিময় সভা হয়। এতে ৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান কবির।

তিনি প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও মানবিকতার ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় চাঁদপুর জেলার ইতিহাস ও জেলা এলজিইডির কার্যক্রম তুলে ধরা হয়। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা এবং চাঁদপুর দর্শনীয় স্থান সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করা হয়।

এসময় নির্বাহী প্রকৌশলী প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বাস্তবমুখী ধারণা অর্জনের আহ্বান জানান। এবং এলজিইডি চাঁদপুরের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলজিইডি চাঁদপুরের সিনিয়র সহকারী প্রকৌশলী মুঃ ইসতিয়াক হাসান, সহকারী প্রকৌশলী-১ (সিভিল)’মোঃ তাহসিনুল হোসেন মুকুল, সহকারী প্রকৌশলী প্রত্যাশা চাকমা, উপ সহকারী প্রকৌশলী সজীব হোসেন।

ছবির ক্যাপশন: বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভারের আয়োজনে ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সাথে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুরের কার্যক্রম সম্পর্কে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চাঁদপুর জেলার ইতিহাস ও জেলা এলজিইডির কার্যক্রম তুলে ধরা হয় এবং এলজিইডি চাঁদপুরের পক্ষ থেকে নির্বাহী প্রকৌশলী আহসান কবির প্রশিক্ষণার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে চাঁদপুর এলজিইডির অবহিতকরন সভা

আপডেট সময় : ০৯:৩৭:৫৬ অপরাহ্ণ, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫