বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

লস্কর সিনেমার গানে জীবন ওয়াসিফ ও শেরপুরের কলি সাহা

ইলমাছ মুভিজ প্রযোজিত ও ইলিয়াস হুসাইন পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘লস্কর’-এর গানের কাজ শুরু হয়েছে। ছয়টি গানের মধ্যে প্রথম গানটির রেকর্ডিং শেষ হয়েছে। আর এই গানেই কণ্ঠ দিয়েছেন শেরপুরের মেয়ে কলি সাহা ও সিরাজগঞ্জের ছেলে জীবন ওয়াসিফ।

গানটি রোমান্টিক আবহে তৈরি। এর কথা, সুর ও সংগীতও করেছেন জীবন ওয়াসিফ নিজেই। তিনি জনপ্রিয় এবং বহু গুণের অধিকারী একজন শিল্পী—গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে ইতিমধ্যেই পরিচিতি পেয়েছেন।

ছবিতে মোট ছয়টি গান থাকছে। এর মধ্যে একটি রেকর্ড হবে মুম্বাই থেকে, পাশাপাশি কলকাতার জনপ্রিয় গীতিকারের লেখা গানও যুক্ত হচ্ছে। দর্শকদের জন্য বিশেষ চমক হিসেবে থাকছে কালাচানখ্যাত এফ এ প্রিতমের ফিউচারিং আইটেম ধামাকা গান।

আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হবে। ইতিমধ্যেই ছবির প্রি-প্রোডাকশনের কাজ পুরোদমে চলছে।

নিজের অনুভূতি প্রকাশ করে জীবন ওয়াসিফ বলেন “আমি অনেক বড় বড় শিল্পীর জন্য গান করেছি, কিন্তু এবার নিজেই কণ্ঠ দিলাম। সিনেমার গল্পটা শুনে ভীষণ ভালো লেগেছে। আর পরিচালক ইলিয়াস হুসাইন ভাই খুব বন্ধু সুলভ ও ভালোবাসার মানুষ, তাই এই কাজে যুক্ত হতে আমার একটুও দ্বিধা হয়নি।”

পরিচালক ইলিয়াস হুসাইন বলেন—
“আমরা নতুন ও প্রতিভাবান মায়াবী কণ্ঠ খুঁজছিলাম। অবশেষে জীবন ওয়াসিফ ভাইয়ের মাধ্যমে কলি সাহাকে পেলাম। গানটা যখন প্রথম শুনলাম, মনে হয়েছে এটাই ‘লস্কর’-এর জন্য সঠিক কণ্ঠ।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

লস্কর সিনেমার গানে জীবন ওয়াসিফ ও শেরপুরের কলি সাহা

আপডেট সময় : ০৫:০৭:৫১ অপরাহ্ণ, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫