রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

চাঁদপুর বক্ষব্যাধি হাসপাতালে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি ও মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুর বক্ষব্যাধি হাসপাতালে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (ক্লিনিং ক্যাম্পেইন) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর)’ সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর বক্ষব্যাধি হাসপাতালে মেডিকেল অফিসার সিগমা রশিদ।

ক্লিনিং ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবক হিসেবে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর জেলা ইউনিটের ২০ জন সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।

ক্যাম্পেইনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ব্র্যাকের চাঁদপুর জেলা ব্যবস্থাপক গোলাম মোস্তফা, চাঁদপুর সদর ব্রাকের প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন,
সদর উপজেলার ক্লাইমেট চেঞ্জ এন্ড হেলথ্ প্রোগ্রাম অফিসার মোঃ বেলাল হোসেন, হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) আখতার হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) শাখাওয়াত হোসেন
যুব রেড ক্রিসেন্টের যুব প্রতিনিধি ওমর বিন ইউসুফ চৌধুরী।

ব্র্যাক-এর কর্মরতারা জানান,“সাধারণ মানুষ এখনও অনেক ক্ষেত্রে এসব রোগের প্রতি অসচেতন। আমরা চাই প্রতিটি পরিবার যেন সচেতন হয় এবং প্রাথমিক লক্ষণ দেখলে যেন দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেয়।”

স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, “ব্র্যাকের এই প্রচেষ্টা আমাদের অনেক কাজে লাগবে। আগে আমরা অনেক কিছু জানতাম না, এখন বুঝতে পারছি কীভাবে সাবধান হতে হবে।”

উল্লেখ্য, সম্প্রতি ডেঙ্গু ও চিকনগুনিয়া আক্রান্তের হার বেড়ে যাওয়ায় এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ছবির ক্যাপশন: জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি ও মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুর বক্ষব্যাধি হাসপাতালে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

চাঁদপুর বক্ষব্যাধি হাসপাতালে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

আপডেট সময় : ০৪:৪২:৩৬ অপরাহ্ণ, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫