মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

সাতক্ষীরায় কুখ্যাত সন্ত্রাসী কোপা মাসুদসহ গ্রেপ্তার-৩

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:১৩:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৫০ বার পড়া হয়েছে
সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী যৌথবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী মাসুদ রানা ওরফে কোপা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার সহযোগী শেখ বাদশা ও এক মাদকসেবিকেও আটক করা হয়। বৃহস্পতিবার বেলা ১১ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্প।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ব্রহ্মরাজপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে মাসুদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ও একটি চাপাতি এবং মাদকসেবী জুয়েল রানা নামের অপর এক ব্যক্তির কাছ থেকে একটি গাঁজা সেবনের কলকি ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দীর্ঘদিন ধরে কোপা মাসুদ সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ও ধূলিহর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়, মাদকসেবনসহ একাধিক অভিযোগ।
স্থানীয়রা জানান, মাসুদের ভয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা স্বাভাবিক জীবনযাপন ও ব্যবসা করতে পারছিলেন না। সম্প্রতি গত ৫ আগস্টের পর থেকে তিনি কয়েক লক্ষ টাকা চাঁদা আদায় করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, গ্রেপ্তারের পর কোপা মাসুদ ও অন্যান্যদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। অপরাধ দমনে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

সাতক্ষীরায় কুখ্যাত সন্ত্রাসী কোপা মাসুদসহ গ্রেপ্তার-৩

আপডেট সময় : ১০:১৩:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫