রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

বিমান বিধ্বস্তে মারা যাওয়া আট অজ্ঞাতনামা মৃত দেহের ডিএনএ প্রোফাইল তৈরির অনুমতি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০৯:৪৯ অপরাহ্ণ, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ৮৬৪ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে মারা যাওয়া আট অজ্ঞাতনামা মৃত দেহের ডিএনএ প্রোফাইল তৈরি অনুমতি দিয়েছেন ঢাকার একটি আদালত।

তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে গত ২৩ জুলাই অজ্ঞাতনামা আট মৃত দেহের ডিএনএ প্রোফাইল তৈরির অনুমতি চেয়ে পৃথক আটটি আবেদন করেন তুরাগ থানার পুলিশ। আটটি আবেদনের মধ্যে তুরাগ থানার এসআই আতিউর রহমান তিনটি, এসআই মামুনুর রশীদ দুইটি ও এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম তিনটি আবেদন করেন।

আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার হাসান রাশেদ পরাগ বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, গত ২১ জুলাই রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই তলা বিশিষ্ট হায়দার আলী ভবনের নিচতলায় সিঁড়ির পাশে ‘এফ-৭ যুদ্ধবিমান’ (প্রশিক্ষণরত) বিমানটি বিধ্বস্ত হয়ে ঘটনাস্থলে শিক্ষার্থী ও লোকজন হতাহত হয়।

তৎপ্রেক্ষিতে অজ্ঞাতনামা ১,২,৩,৪,৫,৬,৮ ও ৯ নম্বর মৃতদেহ সিএমএইচ এর মরচুয়ারিতে পেয়ে লাশের সুরতহাল প্রস্তুত করি এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডাক্তার ও টিম দ্বারা সিএমএইচ এর মরচুয়ারিতে স্ব-শরীরের হাজির হয়ে ময়নাতদন্ত সম্পন্ন করি।

কর্তব্যরত ডাক্তার ময়না তদন্ত শেষে অজ্ঞাতনামা মৃত দেহের লাশের ডিএনএ প্রোফাইল তৈরি করার জন্য একটি প্লাস্টিকের কৌটায় সিলগালা অবস্থায় প্রদান করেন। উক্ত নমুনা সিআইডির ফরেনসিক ল্যাবে ডিএনএ প্রোফাইল তৈরির জন্য আপনার আদালতের অনুমতির বিশেষ প্রয়োজন।

অতএব, অজ্ঞাতনামা মৃত দেহের ময়না তদন্ত শেষে ডাক্তার কর্তৃক সংগৃহীত সিলগালাকৃত নমুনা পরীক্ষা পূর্বক ডিএনএ প্রোফাইল তৈরির আদেশ নামাসহ ক্ষমতাপত্র প্রদানে সদয় মর্জি হয়।

উল্লেখ,গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়।

বিমান দুর্ঘটনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৫০ জন চিকিৎসাধীন আছেন। তার মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪০ জন, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আটজন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে একজন রয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

বিমান বিধ্বস্তে মারা যাওয়া আট অজ্ঞাতনামা মৃত দেহের ডিএনএ প্রোফাইল তৈরির অনুমতি

আপডেট সময় : ০৬:০৯:৪৯ অপরাহ্ণ, সোমবার, ২৮ জুলাই ২০২৫