শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

নতুন মামলায় ইনু, পলক ও মমতাজ গ্রেফতার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:১২:৪১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৭৯০ বার পড়া হয়েছে

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে আরও মামলায় গ্রেফতার দেখিয়েছে ঢাকার একটি আদালত।

এদের মধ্যে ইনু ও পলককে ঢাকার আশুলিয়ায় রাসেল গাজী নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা মামলা এবং আশুলিয়া থানার ফরহাদ হোসেন হত্যাচেষ্টা মামলায় মমতাজকে গ্রেফতার দেখানো হয়েছে।

আজ তাদেরকে কারাগার থেকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর এসব মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা।
শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গ্রেফতার দেখানোর পর তাদেরকে কারাগার পাঠানোর আদেশ দেন আদালত।

ইনু ও পলকের মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট বেলা ১১টার দিকে ঢাকার আশুলিয়া থানার গাজীরচট এলাকায় আন্দোলন করছিলেন মো. রাসেল গাজী। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোঁড়া গুলিতে আহত হন তিনি। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এ ঘটনায় আশুলিয়া থানায় গত ৮ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মমতাজের মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট আশুলিয়া থানা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ফরহাদ হোসেন। ওইদিন থানা ঘেরাও করে বিক্ষোভ করার সময় গুলিতে আহত হন তিনি। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন ভুক্তভোগী।

গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় পলককে গ্রেফতার করে পুলিশ। গত ২৫ আগস্ট বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেফতার করে ডিবি পুলিশ। চলতি বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭

নতুন মামলায় ইনু, পলক ও মমতাজ গ্রেফতার

আপডেট সময় : ০৩:১২:৪১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫