শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত ৩ জনের মরদেহ কবর থেকে উঠানোর নির্দেশ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:০৭:৩৪ অপরাহ্ণ, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ৭৯৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার মরদেহ কবর থেকে তুলে করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার সকাল ১০টার দিকে নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন।

বিষয়টি গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান মানবজমিনকে বলেন, ‘নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তারা আজ আদালতে নিহতদের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলনের আবেদন করেন। পরবর্তীতে আদালত একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার মরদেহ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের নির্দেশ দেন।’

তিনি আরো বলেন, ‘আমরা গোপালগঞ্জ পৌর কবরস্থানে গিয়ে নিহত রমজানের মরদেহ আগে উত্তোলন করব।’

উল্লেখ্য, সংঘর্ষের ঘটনায় গত শনিবার রাতে সদর থানার চার জন এসআই বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় চারটি হত্যা মামলা দায়ের করেন। তিনটি মামলার প্রতিটিতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১ হাজার ৫০০ জন করে। পাশাপাশি রমজান কাজী হত্যা মামলার বাদী অজ্ঞাতনামা ৯০০ জনকে আসামি করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত ৩ জনের মরদেহ কবর থেকে উঠানোর নির্দেশ

আপডেট সময় : ০৪:০৭:৩৪ অপরাহ্ণ, সোমবার, ২১ জুলাই ২০২৫