বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

ইসরায়েলের খারাপ আচরণে মদদ দিচ্ছে ওয়াশিংটন: মার্কিন সেনা

দখলদার রাষ্ট্র ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ সমর্থন এবং মধ্যপ্রাচ্য নীতির কড়া সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টের জেরে মার্কিন এক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা পদচ্যুত হয়েছেন। পেন্টাগন এ ঘটনায় তদন্ত শুরু করেছে। আনাদোলু এজেন্সি

অপসারিত ওই কর্মকর্তা হলেন কর্নেল নাথান ম্যাক্করম্যাক। তিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের জে-৫ স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিরেক্টরেটের লেভান্ত ও মিসর শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কর্নেল ম্যাক্করম্যাকের নামে আংশিক মিল থাকা একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে গত কয়েক মাস ধরে একাধিক পোস্টে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে খারাপ মিত্র’ হিসেবে আখ্যা দেয়া হয়। প্রথমে জিউইশ নিউজ সিন্ডিকেট (জেএনএস) এই তথ্য প্রকাশ করে। এরপরই পেন্টাগনের পক্ষ থেকে তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।

পেন্টাগনের একজন মুখপাত্র জেএনএসকে জানান, পুরো বিষয়টি তদন্তাধীন থাকায় কর্নেল ম্যাক্করম্যাককে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখতে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ইসরায়েলের খারাপ আচরণে মদদ দিচ্ছে ওয়াশিংটন: মার্কিন সেনা

আপডেট সময় : ১০:১৩:৫৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫