মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

মাত্র ২০ মিনিটে ইসরায়েলে ৩০ ক্ষেপণাস্ত্রের আঘাত ইরানের

মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলে ইরানের অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। আজ বুধবার (১৮ জুন) এ তথ্য জানায় জর্ডানের সংবাদমাধ্যম রয়া নিউজ।

মধ্যরাতের পরপরই মধ্য ইসরায়েলে পরপর দুটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এরপরই ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র বৃষ্টি শুরু হয়। ইসরায়েল ও ইরানের সূত্রের বরাতে বলা হয়, ২০ মিনিটের মধ্যে ৩০টি ইরানি ক্ষেপণাস্ত্র বিভিন্ন এলাকায় আঘাত হানার খবর পাওয়া গেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ‘যুদ্ধ শুরু’র ঘোষণা এবং ইসরায়েলিদের প্রতি ‘কোনো দয়া না দেখানোর’ আহ্বান জানানোর পরপরই ইসরায়েলে দুই দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। মঙ্গলবার (১৭ জুন) মধ্যরাতে এবং বুধবার (১৮ জুন) ভোরে সেসব হামলায় ইসরায়েলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

দ্য টাইমস অব ইসরায়েল জানায়, পরপর এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মধ্য ইসরায়েলের একটি পার্কিং লটে আগুন লেগে যায়।যার ফলে অসংখ্য গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আগুন সরাসরি আঘাতের ফলে লেগেছে না কি কোনো ধ্বংসাবশেষ পড়ে লেগেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

এ হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গর্বিত অপারেশন-এর ১১তম ধাপ পরিচালিত হয়েছে। ইরানি বাহিনী অধিকৃত অঞ্চলের আকাশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

মাত্র ২০ মিনিটে ইসরায়েলে ৩০ ক্ষেপণাস্ত্রের আঘাত ইরানের

আপডেট সময় : ১০:৫৮:৫০ পূর্বাহ্ণ, বুধবার, ১৮ জুন ২০২৫