শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

ট্রেনে ঈদযাত্রা : কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৩:৪১:৪১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ৭৭৩ বার পড়া হয়েছে

আগামী শনিবার সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন মানুষ। ঈদ ঘিরে কমলাপুর স্টেশনে ঢল নেমেছে ঘরমুখো মানুষের। সকাল থেকেই নাড়ির টানে বাড়ি ফিরতে স্টেশনে আসছেন যাত্রীরা।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা গেছে, স্টেশনে প্রবেশের জন্য বাঁশের ব্যারিকেড দিয়ে লাইন তৈরি করা হয়েছে। যাদের কাছে টিকিট নেই, তারা প্রথম ধাপ পার হতে পারছেন না। টিকিটধারী যাত্রীরা প্রথম ধাপ পার হয়ে দ্বিতীয় ধাপে গেলে আবারও টিকিট যাচাই করা হচ্ছে। সর্বশেষ প্ল্যাটফর্মে প্রবেশের আগে পুনরায় টিকিট প্রদর্শন করে যাত্রীদের প্রবেশ করতে হচ্ছে।

এ ছাড়া চুরি-ছিনতাইসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে দেখা গেছে।

এদিকে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।

যাত্রীরা বলছেন, ঈদের সময় স্টেশনে যে ভোগান্তি পোহাতে হয়, সেই দুর্ভোগ আর নেই। শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। এ ছাড়া টিকিট পেতে কোনো ভোগান্তি নেই বলেও জানিয়েছেন তারা।

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, সকাল থেকে ১৫টি ট্রেন নির্ধারিত গন্তব্যে ছেড়ে গেছে। সারা দিনে ৬৩টি ট্রেন ঢাকা ছেড়ে যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

ট্রেনে ঈদযাত্রা : কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল

আপডেট সময় : ০৩:৪১:৪১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫