শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

দুর্নীতিবাজরা নেই, তাই গরুর দাম কম : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৩:৩৯:৪২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ৭৫৫ বার পড়া হয়েছে

স্বৈরাচারী আওয়ামী লীগ ক্ষমতায় না থাকায় নেই দুর্নীতিবাজরাও। তাই গরু কেনার মতো টাকাও অনেকের হাতে নেই। আবার এ বছর গরুর সরবরাহ তুলনামূলকভাবে বেড়েছে। এসব কারণে কোরবানির পশুর বাজারে এবার গরুর দাম কম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গাবতলীতে কোরবানির পশুর হাট পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি হাটে আসা কোরবানির পশুর ক্রেতা-বিক্রেতা ও সেবাদানকারীদের সঙ্গে কথা বলেন।

বাজারের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনাও নিয়ন্ত্রণে আছে। সবাই সহযোগিতা করলে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা আরও স্বস্তিদায়ক হবে।

তিনি বলেন, টিকিটের দাম বেশি নেওয়ার বিষয়ে এখনো কেউ আমার কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি দেখা হবে। একই সঙ্গে পরিবহনের সংখ্যা বাড়ানোর দিকেও কাজ করা হবে।

গাবতলী হাটে বৃষ্টির কারণে পানি জমে কাদা তৈরি হয়েছে। এতে ক্রেতা-বিক্রেতা ও হাটসংশ্লিষ্টদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিষয়টি নজরে আনলে ইজারাদারদের দিকে ইঙ্গিত করে উপদেষ্টা বলেন, কাঁদা সরাতে বালু ফেলার বিষয়টি তারা দেখবে।

হাট পরিদর্শনের সময় গাবতলী বাস টার্মিনাল থেকে পায়ে হেঁটে হাটে প্রবেশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পথে তিনি সাধারণ যাত্রী, পরিবহন শ্রমিক, পশু কিনে ফেরত যাত্রী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সেবাদানকারীদের সঙ্গে কথা বলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

দুর্নীতিবাজরা নেই, তাই গরুর দাম কম : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৩৯:৪২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫