বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে ভারতীয় নাগরিক

চুয়াডাঙ্গায় ট্রেনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন অভয় চরণ রাউত (৫০) নামের এক ভারতীয় নাগরিক।

রবিবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রেলওয়ে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেলওয়ে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, অভয় চরণ রাউত ভারতীয় নাগরিক এবং বর্তমানে বাংলাদেশে কর্মরত আছেন। তিনি এ সি আই গোদরেজ কোম্পানিতে প্রজেক্ট হেড হিসেবে দায়িত্ব পালন করছেন। সীমান্ত এক্সপ্রেস ট্রেনে পঞ্চগড় থেকে খুলনাগামী ট্রেনে যাত্রী ছিলেন তিনি। চুয়াডাঙ্গায় অবস্থানরত জামান গ্রুপের একটি প্রজেক্ট পরিদর্শনে আসার কথা ছিল তার। পথে ট্রেনের ভেতর অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে চেতনা হারিয়ে ফেলেন। অচেতন অবস্থায় দর্শনা হল্ট স্টেশনে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা দর্শনা রেলওয়ে পুলিশকে খবর দেন।

পরে সকাল ১১টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. জেসমিন জুই প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে জামান গ্রুপের প্রতিনিধি আসাদুজ্জামান হাসপাতালে ছুটে যান এবং তার দেখভাল করছেন।

সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশে অবস্থানরত তার আত্মীয়স্বজন হাসপাতালে পৌঁছেছেন এবং তার পাশে রয়েছেন।

এ সি আই গোদরেজ কোম্পানিকেও বিষয়টি জানানো হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকেও প্রতিনিধি দল চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।

তবে এখনও পর্যন্ত অভয় চরণ সম্পূর্ণভাবে সজ্ঞান না হওয়ায় তার কাছ থেকে কোনো মালামাল খোয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে ভারতীয় নাগরিক

আপডেট সময় : ০৪:২৭:৪৮ অপরাহ্ণ, রবিবার, ১ জুন ২০২৫