বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

চুয়াডাঙ্গার সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহজেবীন আর নেই, নানা মহলে শোক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:২০:৫৭ পূর্বাহ্ণ, শনিবার, ৩১ মে ২০২৫
  • ৯০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গায় বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (৬ বিজিবি) সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. মাহজেবীন মারা গেছেন।

শুক্রবার (৩০ মে) বিকেল ৪টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান।  মৃত্যুকালে মোছা. মাহজেবীনের বয়স হয়েছিল ৫৪ বছর।

মোছা. মাহজেবীন চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো: গোলাম ফারুকের স্ত্রী।  তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ার বাসিন্দা। তিনি দামুড়হুদার জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক মৃত. মহিউদ্দীন ও চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুপরিচিত শিক্ষক রোকেয়া ওরফে তোতা আপার মেয়ে।

মোছা. মাহজেবীনের ভাই মাহমুদ বনী বলেন, আমার বোন ৩৩ বছর যাবত সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। প্রায় ১৫ দিন আগে আমার বোনের পায়ে ছোট একটি ফুসকুড়ি হলে চুয়াডাঙ্গার বর্ডার গার্ড হাসপাতাল থেকে অপারেশন করা হয়। পরবর্তীতে সেখানে ইনফেকশন হয়।

তিনি আরও বলেন,  গত বৃহস্পতিবার (২৯ মে) উন্নত চিকিৎসার জন্য ঢাকার পপুলার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে সুস্থ ছিলেন। এছাড়া তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। গতকাল শুক্রবার বিকেলে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করেন। পরে দ্রুত ঢাকার শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

মাহমুদ বনী বলেন, আমার বোন সুস্থ ছিলেন, হঠাৎই তিনি মারা গেলেন। রাতেই মরদেহ নিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দাফনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগামীকাল (আজ) শনিবার বাদ যোহর কিংবা তার আগে জান্নাতুল মওলা কবরস্থানে দাফন সম্পন্ন হবে। তবে মরদেহ চুয়াডাঙ্গাতে পৌছালে দাফনের বিষয়ে সঠিক তথ্য জানা যাবে।

প্রধান শিক্ষক মোছা: মাহজেবীন এলাকাসহ স্থানীয়ভাবে বেশ জনপ্রিয়, শ্রদ্ধাভাজন ও সবার প্রিয় ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ পুত্র, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বড় ছেলে মো: মাযহারুল ইসলাম শ্রীকোল সরকারী  প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ছোট ছেলে নাম: মো: সাইফ আল সাবহা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

শিক্ষক মোছা: মাহজেবীনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

চুয়াডাঙ্গার সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহজেবীন আর নেই, নানা মহলে শোক

আপডেট সময় : ১১:২০:৫৭ পূর্বাহ্ণ, শনিবার, ৩১ মে ২০২৫