মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

তীব্র গরম নিয়ে সৌদির সতর্কবার্তা

আর কয়েক দিন পরেই শুরু হতে যাচ্ছে চলতি বছরের হজ। চলতি বছর যারা হজ করবেন, তাদের জন্য তীব্র গরম বা দাবদাহ সংক্রান্ত সতর্কবার্তা জারি করেছে সৌদি আরবের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেওরোলজি (এনসিএম)।

শুক্রবার (৩০ মে) এক পূর্বাভাসে এনসিএম জানিয়েছে, হজের সময় দিনের বেলায় সৌদির তাপমাত্রা সর্বনিন্মে ৪০ ডিগ্রি থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে; রাতের বেলায় এই তাপমাত্রা ওঠানামা করবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। হজের দিনগুলোতে সৌদি আরবের বাতাসে আদ্রতার উপস্থিতি থাকবে ১৫ শতাংশ থেকে ৬০ শতাংশ পর্যন্ত।

দিনের বেলায় প্রচণ্ড এই তাপমাত্রার সঙ্গে যুক্ত হতে পারে বালুঝড়ও। এনসিএমের শীর্ষ নির্বাহী কর্মকর্তা ড. আয়মান গুলাম জানিয়েছেন, উত্তরাঞ্চল এবং উত্তরপশ্চিমাঞ্চল থেকে আসা গরম ও শুষ্ক বাতাসের প্রভাবে খোলা অঞ্চল ও হাইওয়েতে বালুঝড় ঘটতে পারে। ঝড়ের সময় সময় বাতাসের গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার থেকে ৩৫ কিলোমিটারের মধ্যে ওঠানামা করবে বলে জানিয়েছেন তিনি।

বালুঝড়ের পাশাপাশি মৌসুমি ঝড় ও বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কবার্তাও দিয়েছে এনসিএম। সেই সঙ্গে বলা হয়েছে যে হজের সময় যাত্রীরা যেন পর্যাপ্ত পরিমানে পানি পান করেন এবং আবহাওয়াগত হালনাগাদ পূর্বাভাস সম্পর্কে সচেতন থাকেন।

ইসলামের ৫টি স্থম্ভের মধ্যে হজ অন্যতম। প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নারী-পুরুষের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ। এ কারণে প্রতি বছর হজের মৌসুমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় এসে সমবেত হন লাখ লাখ মুসল্লি।

চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ৪ জুন থেকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

তীব্র গরম নিয়ে সৌদির সতর্কবার্তা

আপডেট সময় : ০৫:৩৩:১৮ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ মে ২০২৫