শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

ড. ইউনূসের কালো কুর্তা পরার পেছনের কাহিনী জানালেন প্রেস সচিব

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১১:১৯:৫৭ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৭৬৭ বার পড়া হয়েছে

ভ্যাটিকান সিটিতে প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কালো কুর্তা পরার পেছনে রয়েছে এক মানবিক ও তাৎক্ষণিক সিদ্ধান্তের গল্প। এই ঘটনার পেছনের প্রেক্ষাপট তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শফিকুল আলম লেখেন, “আমরা তখন কাতারে ‘আর্থনা সামিট’-এ অংশ নিচ্ছিলাম। সেখানেই জানতে পারি পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়েছে। সফরের দ্বিতীয় দিনে অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ ঘোষণার পর অধ্যাপক ইউনূস তাঁর দীর্ঘদিনের বন্ধু পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান যাওয়ার সিদ্ধান্ত নেন।”

প্রটোকল অনুযায়ী এমন অন্ত্যেষ্টিক্রিয়ায় কালো স্যুট পরিধান প্রথাগত হলেও, অধ্যাপক ইউনূস বহু বছর আগে স্যুট পরা বন্ধ করেছেন এবং সবসময় বাংলাদেশি গ্রামীণ চেকের কুর্তা পরেন। প্রেস সচিব জানান, “আমরা দেখলাম, তাঁর কাছে একটি কালো কোটি থাকলেও কালো কুর্তা ছিল না।”

পরিস্থিতির প্রয়োজনেই ইউনূসের ব্যক্তিগত সহকারীরা দোহার বিভিন্ন মার্কেটে কালো কুর্তা খুঁজতে থাকেন। প্রথমে দামি দোকানগুলোতে উপযুক্ত কিছু না পেয়ে তাঁরা সাধারণ মার্কেটে গিয়ে একজন দরজি খুঁজে পান, যিনি অধ্যাপক ইউনূসকে চিনতেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই কুর্তা সেলাই করতে রাজি হন।

শফিকুল আলম জানান, “বাংলাদেশি টাকায় এর খরচ হয়েছিল মাত্র পাঁচ হাজার টাকা। কিন্তু এর পেছনের মানসিকতা ছিল অনেক বড়—সম্মান, শ্রদ্ধা এবং এক মানবিক সম্পর্কের বহিঃপ্রকাশ।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

ড. ইউনূসের কালো কুর্তা পরার পেছনের কাহিনী জানালেন প্রেস সচিব

আপডেট সময় : ১১:১৯:৫৭ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ মে ২০২৫