বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুলের উপর হামলার অভিযোগ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৩২:৪৫ অপরাহ্ণ, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৮৪৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটেছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (১৪ মে) রাত ৯টার দিকে আলোকদিয়া বাজারে লাল্টুর চায়ের দোকানে এঘটনা ঘটে।

আহত সাইফুল ইসলাম বলেন, এলাকায় যারা গাজার ব্যবসা করে তাদেরকে আমি নিষেধ করেছিলাম। এ কারণে রেজার ছেলে রিয়াদ আমার সঙ্গে গণ্ডগোল সৃষ্টি করে। রিয়াদ অনেক আগে থেকেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মী। এই বিষয় নিয়ে স্থানীয়ভাবে মিমাংসাও হয়েছিল। এরই জের ধরে আজ রাতে আবারো রিয়াদ, রাসেল, টুটুলসহ বেশ কয়েকজন চাপাতি, রড ও লাঠি নিয়ে আমার উপর হামলা চালায়। আমাকে বেধড়ক পিটিয়ে আহত করে তারা। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল সাকিব বলেন, সাইফুলের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে লোহা জাতীয় কোন ধাতুর আঘাতে জখম হয়েছেন। তার মাথায় একাধিক সেলায় প্রদান করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, এমন ঘটনা এখনো আমি শুনিনি। বিস্তারিত খোজ নিচ্ছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুলের উপর হামলার অভিযোগ

আপডেট সময় : ১০:৩২:৪৫ অপরাহ্ণ, বুধবার, ১৪ মে ২০২৫